August 3, 2026, 7:13 pm
শিরোনাম:
সিরাজগন্জের শাহ্জাদপুরে বিদ্যুৎ সঞ্চালনের তার ছিরে গরিব কৃষকের ৩ টি গরুর মৃ/ত্যু বটিয়াঘাটায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান  কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ আহত ২ ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ বিতরণ  বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে মুক্ত পাঠাগার উদ্বোধন নড়াইলের স্বপ্নের সেতু চালু হচ্ছে দীর্ঘ ৮ বছর অবসানের পর। পাইকগাছার রাড়ুলীর জন্মভিটাকে ‘বিজ্ঞান পর্যটন কেন্দ্র’ ঘোষণার দাবি! বিজ্ঞানী পিসি রায়ের ১৬৫তম জন্মজয়ন্তী পালিত। বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যোগে ২৮ হাজার ৯০০ বৃক্ষ চারা বিতরণ সুস্থ সংস্কৃতি চর্চাই গড়বে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ: ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ক্ষেতলাল বড়তারা মাঠে মিনি বিশ্বকাপ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকদের হারিয়ে বিজয়ী আর্জেন্টিনা

Reporter Name

মোঃ হাদিসুর রহমান,জয়পুরহাট প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকদের ২-১ গোলে হারিয়ে মাঠ কাঁপানো জয় উল্লাসে মেতে উঠেছে আর্জেন্টিনা সমর্থক দল। আজ ৩ জুলাই ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় উপজেলার বড়তারা উচ্চ বিদ্যালয় মাঠে এই মেগা প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রিয় ক্রীড়া সংগঠন ‘তারাকুল স্পোর্টিং ক্লাব’ এই বিশাল ফুটবল ম্যাচের আয়োজন করে।

চলমান ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মাঝে উদ্দীপনা ও আনন্দ বাড়িয়ে তুলতেই এই বিশেষ ম্যাচের আয়োজন করা হয়। খেলায় স্থানীয় আর্জেন্টিনা এবং ব্রাজিল দলের সমর্থকরা নিজ নিজ প্রিয় দলের ঐতিহ্যবাহী জার্সি পরে মাঠে নামেন। খেলাটিকে কেন্দ্র করে বড়তারা উচ্চ বিদ্যালয় মাঠ ও এর আশেপাশের এলাকায় ফুটবলপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গ্যালারি জুড়ে দুই দলের সমর্থকদের মুহুর্মুহু স্লোগান আর করতালি পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

মাঠে বল গড়াতেই শুরু হয় টানটান উত্তেজনা। দুই দলের আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচটি জমে ওঠে। খেলার নির্ধারিত সময়ে চমৎকার নৈপুণ্য দেখিয়ে আর্জেন্টিনা সমর্থক দল ২টি দর্শনীয় গোল করতে সক্ষম হয়। বিপরীতে ব্রাজিল সমর্থক দল ১টি গোল শোধ করে খেলায় ফেরার আপ্রাণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় আলবিসেলেস্তে সমর্থকরা। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই আর্জেন্টিনা সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন।

আয়োজক কমিটি ‘তারাকুল স্পোর্টিং ক্লাব’-এর পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপে নিজ নিজ প্রিয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশের পাশাপাশি স্থানীয় যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। একই সাথে এই ম্যাচটি দুই দলের সমর্থকদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। খেলা শেষে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়।



ফেসবুকে আমরা