September 22, 2026, 4:07 pm
শিরোনাম:
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জননিরাপত্তা নিশ্চিত, ধর্ষণ-খুন-গুম-হত্যাকাণ্ড বন্ধ এবং অগ্নিকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,মির্জা ফয়সল আমিন শেকড়ে ফেরা: ভালোবাসার বাংলাদেশ বিনির্মাণে একটি মানবিক আবেদন  শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ফরিদগঞ্জে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৩ বাহ্যিক পোশাকে নয়, অন্তরের সততা ও মানবপ্রেমেই প্রকৃত মুক্তি দীঘিনালায় প্রথমবার বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী বুলবুলি খাতুন: পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন  সন্ত্রাসের প্রতিবাদে নাসিরনগরে যুবদলের সমাবেশ-মিছিল
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন

Reporter Name

মো: আমির হোসাইন,  সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক ডাঃ মোঃ শামসুদ্দীন।

সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় বাসিন্দা এবং সমর্থকদের উপস্থিতিতে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেন। এ সময় তিনি শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

জানাযায়,তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ মোঃ শামসুদ্দীন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক,মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে একজন পরিচিত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সম্মতি ও সমর্থনের ভিত্তিতেই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। প্রার্থী হওয়ার বিষয়ে ডাঃ মোঃ শামসুদ্দীন বলেন, প্রিয় শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীর ভালোবাসা ও উৎসাহে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে ইনশাআল্লাহ,স্বচ্ছতা,জবাবদিহিতা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে কাজ করব।

তার এ ঘোষণাকে ঘিরে ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শ্রীপুর উত্তর ইউনিয়নে
নির্বাচনী আমেজ আরও জোরালো হবে।



ফেসবুকে আমরা