November 5, 2026, 4:02 pm
শিরোনাম:
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে ড. মীর নূরুল ইসলামের পুনঃনির্বাচিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু

Reporter Name

নিজস্ব প্রতিবেদক: ফাতিমা আক্তার, এল এল বি

 

​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের প্রয়াত এমপি মোজাম্মেল হকের জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। একই সঙ্গে দলটির নাটোর জেলা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে অকুতোভয় রাজনৈতিক কর্মী ও সাবেক সেনাসদস্য মো. রফিকুল ইসলামকে। কেন্দ্রীয় নীতিনির্ধারণী মহলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজশাহী বিভাগের নাটোর জেলার বড়াইগ্রাম ও গুরুদাসপুর অঞ্চলের তৃণমূল নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মীদের মতে, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর উচ্চশিক্ষা ও রাজনৈতিক দূরদর্শিতার যথাযথ মূল্যায়নে কেন্দ্রীয় নেতৃত্বের এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী। তারা আশা প্রকাশ করেছেন, ব্যারিস্টার রঞ্জুর নেতৃত্বে রাজশাহী বিভাগে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
​অন্যদিকে, জেলা কমিটির নতুন সদস্য মো. রফিকুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন পরীক্ষিত কর্মী হিসেবে পরিচিত। দীর্ঘকাল ধরে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে সরব থাকা রফিকুল ইসলাম বিগত ২৮ অক্টোবরের আন্দোলনসহ নানা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলের প্রতি তার অবিচল নিষ্ঠা স্থানীয়ভাবে বেশ প্রশংসিত। দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মো. রফিকুল ইসলাম বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের জন্য কাজ করে যাওয়াই আমার লক্ষ্য। ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু সাহেবকে বিভাগীয় প্রধান এবং আমাকে জেলা কমিটির সদস্য করায় আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের এই সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা নিষ্ঠার সাথে কাজ করে যাবো।”
​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু এবং মো. রফিকুল ইসলামের মতো নিবেদিতপ্রাণ ব্যক্তিদের মূল্যায়নের ফলে অত্র অঞ্চলে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে। এদিকে, দায়িত্বপ্রাপ্ত এই দুই নেতাকে ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা সুমন।



ফেসবুকে আমরা