November 5, 2026, 8:26 pm
শিরোনাম:
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে ড. মীর নূরুল ইসলামের পুনঃনির্বাচিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পাইকগাছা কপোতাক্ষ নদের স্রোতে নিখোঁজ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান

Reporter Name

বি.সরকার, নিজস্ব প্রতিবেদক:

 

 

খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের রাড়ুলীর স্টিমার ঘাট এলাকায় পা ধোয়ার সময় অসাবধানতাবশতঃ পনিতে পড়ে গিয়ে দিপংকর মন্ডল (৩৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছে। এ ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও স্থানীয় থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে সোমবার দুপুর পর্যন্ত নিখোঁজ দিপংকরের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ দিপংকর মন্ডল উপজেলার রাড়ুলী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে। গত ২১জুন’২৬ রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কাজ শেষে দিপংকর মন্ডল কপোতাক্ষ নদের স্টিমার ঘাট এলাকায় যান এবং সেখানে কপোতাক্ষ-র পাড়ে পা ধোয়ার সময় হঠাৎ পা পিছলে তিনি পানিতে পড়ে যান। মুহূর্তের মধ্যে কপোতাক্ষ-র স্রোতে তলিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও সফল হননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সোমবার সকাল পর্যন্ত কপোতাক্ষ নদ-র বিভিন্ন অংশে তল্লাশি চালানো হলেও নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান মেলেনি। পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) মোঃ আতিকুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে নিখোঁজ দিপংকর মন্ডলের পরিবারের সদস্যরা কপোতাক্ষ-র তীরে অবস্থান করে তার সন্ধানের অপেক্ষায় রয়েছেন। ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক, উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা