November 5, 2026, 8:26 pm
শিরোনাম:
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে ড. মীর নূরুল ইসলামের পুনঃনির্বাচিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নরসিংদীতে সরকারি স্কুলের সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name

মোঃ কামাল হোসেন, জেলা প্রতিনিধি নরসিংদী:

 

​নরসিংদীর শিবপুরে নিজ ভাড়া বাসা থেকে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেনের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শিবপুর উপজেলার কলেজ গেট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার মোহাম্মদ আলীর বাড়ির দোতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন তিনি। আজ সকালে সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে বিল্লাল হোসেন ২০০৬ সালে উক্ত বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট (সুইসাইড নোট) উদ্ধার করেছে, তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তা খোলা হয়নি। এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে; তদন্ত শেষে প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে। প্রিয় শিক্ষকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে এবং অনেকেই শোকাহত হয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে ছুটে আসেন।



ফেসবুকে আমরা