June 6, 2026, 2:54 am
শিরোনাম:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাজেকে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লার বরুড়ায় ছয় বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ ওসমানীনগরে ইউএনও’র সংবাদ সম্মেলন: ‘আপা বলায় জরিমানা’ প্রচারণা ভিত্তিহীন, আইনানুগভাবে অভিযান পরিচালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ  ফুটপাত হারিয়ে গেছে সেনবাগ বাজারে, সড়কেই চলছে মানুষের চলাচল ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজশাহীতে পিস্তল ও গুলিসহ আটক ২, বড় চালান জব্দ তানোরে তালান্দ বিলে পল্লীবিদ্যুতের তারের সাথে শর্ট খেয়ে সাতটি গরু ও দুটি শিয়ালের মৃত্যু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পরকীয়ার জেরে আড়াই বছরের শিশুর ওপর মায়ের নির্মম নির্যাতন, ঠাঁই হলো জেলহাজতে

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ-

 

পরকীয়া ও প্রতারণার পথ সুগম করতে নিজের আড়াই বছর বয়সী পরীর মতো কন্যাসন্তানের ওপর মাসের পর মাস অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগে এক পাষণ্ড মাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। একই সাথে শিশুটিকে তার দাদীর জিম্মায় দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আদালত প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
​মামলার বিবরণ ও লন্ডন প্রবাসী স্বামীর পক্ষের আইনজীবীর সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই নারীর এটি চতুর্থ বিয়ে। এর আগেও তিনি আরও তিনটি বিয়ে করেছিলেন এবং প্রতিটি ক্ষেত্রেই বিপুল অঙ্কের টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমান প্রবাসী স্বামীর সাথেও দীর্ঘদিন ধরে তার মনোমালিন্য চলছিল। বাবার বাড়ি থেকে অতিরিক্ত টাকা এনে দেওয়ার জন্য স্বামীর পরিবারকে ক্রমাগত চাপ দিয়ে আসছিলেন ওই নারী।
​আইনজীবী জানান, নিজের পরকীয়া সম্পর্কের পথে বাধা দূর করতে এবং প্রবাসী স্বামীর ওপর প্রতিশোধ নিতে আড়াই বছরের নিষ্পাপ শিশুটির ওপর দীর্ঘ দিন ধরে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তিনি। শিশুটির কান্নাকাটি ও জখমের বিষয়টি জানাজানি হলে একপর্যায়ে বিষয়টি আইনি প্রক্রিয়ায় গড়ায় এবং পুলিশ ওই অভিযুক্ত মাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
​আদালতের তাৎক্ষণিক নির্দেশনা:
শুনানির পর বিজ্ঞ আদালত অভিযুক্ত নারীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে ওই মহিলার মানসিক বিকৃতি রয়েছে কি না, তা নিশ্চিত করতে অতি দ্রুত তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা (Mental Health Check-up) করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ওঠা পরকীয়া এবং পূর্বের বিয়ে সংক্রান্ত প্রতারণার বিষয়গুলোও খতিয়ে দেখে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত।
​দাদীর জিম্মায় শিশু, আদালত প্রাঙ্গণে কান্না:
আদালতের নির্দেশে আড়াই বছরের শিশুটিকে তার দাদীর জিম্মায় দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর নির্যাতিত ও অবহেলিত নাতনিকে নিজের বুকে ফিরে পেয়ে আদালত প্রাঙ্গণেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা দাদী। উপস্থিত জনতা ও আইনজীবীরা জানান, দাদীর আকুলতা ও অশ্রুভেজা চোখই বলে দিচ্ছিল শিশুটির প্রতি তার ভালোবাসা কতটা গভীর। মায়ের পৈশাচিক খাঁচা থেকে মুক্ত হয়ে দাদীর কোলে ঠাঁই পাওয়া শিশুটিকে দেখতে আদালত পাড়ায় উৎসুক মানুষের ভিড় জমে যায়।
​এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও অপরাধী মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে।



ফেসবুকে আমরা