June 6, 2026, 2:53 am
শিরোনাম:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাজেকে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লার বরুড়ায় ছয় বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ ওসমানীনগরে ইউএনও’র সংবাদ সম্মেলন: ‘আপা বলায় জরিমানা’ প্রচারণা ভিত্তিহীন, আইনানুগভাবে অভিযান পরিচালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ  ফুটপাত হারিয়ে গেছে সেনবাগ বাজারে, সড়কেই চলছে মানুষের চলাচল ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজশাহীতে পিস্তল ও গুলিসহ আটক ২, বড় চালান জব্দ তানোরে তালান্দ বিলে পল্লীবিদ্যুতের তারের সাথে শর্ট খেয়ে সাতটি গরু ও দুটি শিয়ালের মৃত্যু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দরজা খোলা রাখবি রাতে ডাকাতি করবো ইতি রঘু ডাকাত,খামারিদের বাড়িতে রক্তমাখা চিঠি।

Reporter Name

মোঃ মেহেদী হাসান

বিশেষ প্রতিনিধি।

 

দরজা খোলা রাখবেন রাতে ডাকাতি করবো
“কথিত ডাকাতের রক্তমাখা উড়ো চিঠি, এলাকাবাসীর নিরাপত্তায় পুলিশ সুপার মহোদয়ের ঘটনাস্থল পরিদর্শন;”
সম্প্রতি কথিত ডাকাত দলের নামে রক্তমাখা উড়ো চিঠি ছড়িয়ে কে বা কাহারা এলাকাবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালায়। ঘটনাটি ঘটেছে সিরাজগন্জ জেলার শাহ্জাদপুর উপজেলার গারদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামে। এরই মধ্যে গ্রামের কয়েকটি বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনাও ঘটেছে। নগদ টাকা সহ স্বর্ন,গরু, ইত্যাদি চুরি করে নিয়ে যায় ডাকাতদল। শুক্রবার রাতে টেকুয়াপাড়া গ্রামের আবু সাঈদের বাড়িতে গরু লুট করতে গেলে চিৎকার করে ওঠে আবু সাঈদের মেয়ে বিথি খাতুন পরে স্থানীয় এলাকাবাসী ছুটে এলে গরু ফেলে পালিয়ে যায় ডাকাতদল ফেলে রেখে যায় রক্তমাখা চিঠি, যেখানে বিথিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
টেকুয়াপাড়া গ্রামে এখন আতংকে রাত পার করছে এলাকাবাসী, একসাথে ১৫ টি বাড়িতে এভাবেই চিঠি ছড়িয়ে পুরো এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে অজ্ঞাতরা। এলাকর যূবকেরা রাতজেগে পাহারা দিলেও ঠেকাতে পারছেনা চুরি ডাকাতি। অভিভাবকেরা ছেলে মেয়েকে স্কুলে পাটাতে ভয় পাচ্ছে। এরই প্রেক্ষিতে শনিবার রাতে জননিরাপত্তা নিশ্চিত করতে শাহজাদপুর থানাধীন টেকুয়াপাড়া গ্রাম পরিদর্শন করেন অত্র জেলার পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন এবং সকলকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি জানান, জেলা পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, রাত্রীকালীন টহল জোরদার, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একইসাথে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে সন্দেহজনক তথ্য দ্রুত নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর অনুরোধ করা হচ্ছে।
এ সময় সিরাজগঞ্জ জেলা পুলিশের সকল ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা