April 21, 2026, 4:33 pm
শিরোনাম:
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত ‘হক ফাউন্ডেশন’ নকলমুক্ত পরীক্ষার বার্তা : কঠোর নিরাপত্তায় এসএসসি-দাখিল শুরু এসএসসি পরীক্ষার পুর্নাঙ্গ কেন্দ্র নান্দাইল-২ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কেন্দ্র নং – ১৬  আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৬ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গোল্ডকাপ ফুটবলে প্রথম দিনেই হাড্ডাহাড্ডি লড়াই, জয়ীদের উল্লাস খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩ আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে  
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

হাবিব (বগুড়া) প্রতিনিধি :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলার উদ্যোগে এক বিশাল জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ মার্চ)বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ টিটু মিলনায়তনে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, নতুন জনশক্তি সংযোজন এবং আদর্শিক শিক্ষার প্রসারের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন উপজেলা, থানা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সমাবেশস্থল পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাহতুল্লাহ সিবগাহ। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় প্লানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা আমির আব্দুল হক সরকারসহ জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজ নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও নৈতিক অবক্ষয় থেকে সমাজকে মুক্ত করতে হলে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তিনি আরও বলেন, ছাত্রশিবির দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।বগুড়া ইসলামী আন্দোলনের অন্যতম ঘাটি হিসেবে পরিচিত। বগুড়া ইসলামী আন্দোলনের ১ম শহীদ আব্দুল মালেকের স্মৃতি বিজরিত ময়দান। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের হারিয়ে দেয়া হয়েছে। জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় এসেছে তারা আজ জুলাই বাস্তবায়ন চায় না। জুলাই সনদ বাস্তবায়ন না করা হলে আবারো তরুণরা রাজপথে  বুকের রক্ত দিয়ে তাদের দাবি মানতে বাধ্য করবে।
ইসলামী ছাত্রশিবিরকে সুন্দর সমাজ গড়তে সামনে থেকে নের্তৃত্ব দিতে হবে।

সমাবেশে সাংগঠনিক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। দায়িত্বশীল নেতারা আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং সংগঠনের প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। তারা বলেন, ঐক্য, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করে তুলতে হবে।
এ সময় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষাঙ্গন হবে জ্ঞানচর্চার পবিত্র স্থান—এখানে কোনো ধরনের সহিংসতা বা অস্থিরতার স্থান নেই। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সচেতন থাকার পাশাপাশি গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা সংগঠনের আদর্শ বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিবেদিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় মিছিল অনুষ্ঠিত হয়।

সার্বিকভাবে, বগুড়া জেলা শিবির কর্তৃক আয়োজিত এই জনশক্তি সমাবেশ নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।



ফেসবুকে আমরা