September 20, 2026, 2:04 am
শিরোনাম:
প্রেম, ভক্তি ও পরমাত্মার মহামিলন: ১৯ সেপ্টেম্বর শনিবার মহাসমারোহে উদযাপিত হলো শুভ রাধা অষ্টম রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আট দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত মাদ্রাসায় শিশু নির্যাতন: নিরাপত্তা নিশ্চিতের আহ্বান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিবর্তনের প্রত্যাশা ও বাস্তবতা: কোন পথে প্রিয় বাংলাদেশ? সাত মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, এখনো সন্ধান নেই ২ হাজারের সীমান্তে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ লালমোহন থানার মাদক অভিযানে। বোরহান উদ্দিনের ইয়াবা ব্যবসায়ী আটক 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ধরা পড়ে কারাগারে মাদককারবারি স্বামী-স্ত্রী

Reporter Name

মোঃ আব্দুর রব, সিলেট বিভাগীয় প্রধান:

 

সিলেট বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০) নামের এক মাদককারবারি দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ১৩ মে রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান (বাজার টিলা) এলাকার নিজ বসতঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে ১৪ মে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই দম্পতির বসতঘরে অভিযান চালায় এবং সেখান থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করে। জেলা ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেফতার হওয়া বীরেন বুনার্জির বিরুদ্ধে পূর্বে ১টি এবং সুভদ্রা বুনার্জির বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের পর গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।



ফেসবুকে আমরা