September 21, 2026, 2:56 am
শিরোনাম:
উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ, নারীর মৃত্যু সেনবাগে ওসি প্রত্যাহার ঘিরে চাঞ্চল্য, দাওয়াতে অংশ নেওয়ার ঘটনায় তদন্ত মধ্যপ্রাচ্য সংকট ও লোকসানের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ডিজেল ১৩৫, পেট্রল ১৬০ ও অকটেন ১৬৫ টাক জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস সামান্য বৃষ্টিতেই কাদার রাজ্য: ঝিনাইদহের প্রধান কাঁচাবাজারে চরম দুর্ভোগ, তদারকিশূন্য কর্তৃপক্ষ পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফএনএফ পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ আ গু ন । দফায় দফায় সিলিন্ডার বিস্পোরণের শব্দ। শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা এক প্লেট ভাত বনাম একটি তাজা প্রাণ: খুলনায় মানবিক অবক্ষয়ের চরম রূপ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চাটখিলের মমিনপুরে খাল খননের নামে মাটি বিক্রয়ের তথ্যটি ভিত্তিহীন

Reporter Name

নোয়াখালী জেলা প্রতিনিধি এমরান হোসেন

 

​নোয়াখালীর চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে খাল খননের নামে কৃষকের ফসলি জমি কেটে ৫ হাজার গাড়ি মাটি বিক্রয় করা হচ্ছে বলে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুঞ্জনটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, প্রকৃতপক্ষে সরকারি নির্দেশনা মেনে স্থানীয় জনস্বার্থে খাল খনন করা হচ্ছে এবং উত্তোলিত মাটি বিক্রয় না করে খালের পার্শ্ববর্তী গ্রামীণ রাস্তা মেরামত ও খালের পাড় বাঁধাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, দিনকয়েক আগে এক সংবাদকর্মী এসে রাস্তা মেরামতের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে অবৈধভাবে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দায়িত্বশীলরা সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে, ওই সংবাদকর্মী ক্ষিপ্ত হয়ে বিগত দিনে সরকারি খালের জায়গা অবৈধভাবে দখল করে রাখা কয়েকজন স্বার্থান্বেষী ব্যক্তিকে সাথে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে এই মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ান। কোনো ধরনের সত্যতা যাচাই না করে এভাবে বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশ করায় স্থানীয় জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্ত করতে এবং ব্যক্তিস্বার্থ হাসিল না হওয়ায় যাহারা এমন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তদন্ত সাপেক্ষে সেইসব সাংবাদিকদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।



ফেসবুকে আমরা