November 5, 2026, 8:27 pm
শিরোনাম:
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে ড. মীর নূরুল ইসলামের পুনঃনির্বাচিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয় বিষক্রিয়ার কারনে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

Reporter Name

মোঃ জাহাঙ্গীর আলম, পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি:

 

 

পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি উচ্চ বিদ‍্যালয়ে ক্লাস চলাকালে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার  (১৩ মে) দুপুর ২ টার দিকে উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অনেকেই সুস্থ বোধ করায় অভিভাবকরা শিক্ষার্থীদের বাড়ি নিয়ে গেছেন।
‎মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত)  বাসনা রানী বলেন, দুপুরের দিকে হঠাৎ ৬ষ্ঠ শ্রেণির বালিকা শাখার দুজন শিক্ষার্থী অসুস্থ হয়। এরপর দেখি অনেকর মাথা ঘুরানি, মাথা ব্যাথা, বমি বমি ভাব। একে একে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। এরপর আমরা শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। রুমে একটি প্লাস্টিকের বোতল পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছে এটা উকুন মারা ওষুধ। হয়ত এটা থেকেও হতে পারে। অনেকই সুস্থ হয়ে গেছে। তবে আমরা খুবই মর্মাহত হয়েছি। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের কর্মকর্তা ডা: কাবেরী সাহা বলেন, হঠাৎ করেই হাসপাতালে স্কুলড্রেস পড়া অনেকগুলো শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় নিয়ে আসে। সবাইকে আমরা চিকিৎসা দিয়েছি।

‎ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, দুপুর ২ টার দিকে ক্লাস রুমে হঠাৎ দু’একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে অর্ধশতাধিকের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীদের তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন অনেকেই সুস্থ হয়েছে। ‎এসব কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, রুমের মধ্যে একটি প্লাস্টিকের বোতল পাওয়া গেছে। ওই বোতল থেকে নাকি অন্য কিছু থেকে অসুস্থ হয়েছে এখনি বলা যাচ্ছে না।



ফেসবুকে আমরা