November 11, 2026, 3:26 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিলেটে পৈতৃক সম্পত্তির বিরোধ: বড় ভাইকে পিটিয়ে হত্যাকারী ছোট ভাই গ্রেফতার

Reporter Name

হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ

সিলেটের মোগলাবাজারে পৈতৃক সম্পত্তির বিরোধের জেরে বড় ভাই মইনুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব। দীর্ঘ আত্মগোপনের পর মঙ্গলবার (৫ মে) শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকা থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে আটকের পর বুধবার (৬ মে) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

​র‍্যাব ও মামলার বিবরণ থেকে জানা যায়, মোগলাবাজার থানার বীরমঙ্গল গ্রামের জফুর আলীর ছেলে নাজিম উদ্দিনের সাথে তার বড় ভাই মইনুল ইসলামের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ২৫ মার্চ দুপুরে একটি সালিশ বৈঠক বসে। সেখানে উপস্থিত মুরুব্বিদের সামনেই নাজিম তার বড় ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

 

​ওই দিন রাতেই বাজার থেকে বাড়ি ফেরার পথে নাজিম উদ্দিন পূর্বপরিকল্পিতভাবে মইনুলের ওপর হামলা চালায়। লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাতে মইনুল গুরুতর জখম হলে নাজিম পালিয়ে যায়। স্থানীয়রা মইনুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

​দীর্ঘ প্রায় এক মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ২৩ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মইনুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

 

​ঘটনার পর থেকে ঘাতক নাজিম উদ্দিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শরীয়তপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। মোগলাবাজার থানা পুলিশ জানায়, বুধবার সকালে নাজিমকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুকে আমরা