পরাণের শান্তি
হাফিজুল ইসলাম লস্কর
মাইনষর ক্ষমা মাগি, মনে রাখি আলো,
দূর থাকি মায়া করি, নিজে থাকো ভালো।
ভুলি গিয়া যত দুখ, পরানের টানে,
সহজ করলাম জীবন, নিজেরই কারণে।
নীরবে মিটাই আর, মনের যত খেদ,
কলিজাত রইতো নায়, কোনো মতভেদ।
সরি গেল গ্লানি সব, হালকা হইলো মন,
শান্তিৎ কাটি যায়, জিন্দেগীর ক্ষণ।
ভুলের লাগিয়া আর, মনে নাই রাগ,
হিসাব-নিকাশ মিটাই, ধইরা অনুরাগ।
ক্ষমা দিলে মিলে দেখো, পরানের সুখ,
হাসিখুশি ভরি রয়, মানুষের মুখ।
অভিমান ভুলি ছাইড়া, চলো এক সাথে
শান্তি নামুক নামি, আইজের রাইতে।
ভালাবাসা থইলাম, পরাণের মাঝে,
সুন্দর হইবো দিন, বিহানে আর সাঁজে।