সাংবাদদাতাঃ মোঃ আরমান হোসেন
নিমগাছী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট কার্যক্রম চলাকালে শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুস সালাম (৫০) অতিমাত্রায় কীটনাশকজাতীয় ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বুধবার (৭অক্টোবর) অডিট চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে জানা যায়। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।
নিহত মোঃ আব্দুস সালাম গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অডিট চলাকালে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনাটির সঙ্গে অডিট কার্যক্রমের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।