October 8, 2026, 2:30 pm
শিরোনাম:
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি নবীনগর–কৃষ্ণনগর সড়কে খানাখন্দ, চরম দুর্ভোগে যাত্রী ও চালক মানসিক স্বাস্থ্য সচেতনতায় হ্নীলায় দুই শতাধিক যুবকের অংশগ্রহণ  গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ ঠাকূরগাঁওয়ে ১০৬ গ্রাহকের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উধাও পল্লী বিদ্যুতের মিটার রিডার গাইবান্ধায় ৮ বছরের স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ প্রতিকার চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বাবার লিখিত আবেদ নেত্রকোণার মদনে বিদ্যালয় ভবন রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা, সাড়ে ৭ টন ভিজিএফের চাল বিতরণ নিমগাছীতে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক শাখা ব্যবস্থাপকের মৃত্যু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

গাইবান্ধায় ৮ বছরের স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ প্রতিকার চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বাবার লিখিত আবেদ

Reporter Name

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধায় ৮ বছরের এক স্কুলছাত্রীকে শ্রেণিকক্ষে কাঠের স্কেল দিয়ে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। পরবর্তীতে ওই ছাত্রীকে আবারও মারধর এবং তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন শিশুটির বাবা। ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খোদ্দ মালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ রুকসানা আক্তার। গত ৩০ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে বাংলা ক্লাস চলাকালে সহকারী শিক্ষিকা মোছাঃ মাহবুব আরা বেগম কাঠের স্কেল দিয়ে রুকসানাকে মারধর করেন বলে অভিযোগ করেন তার বাবা মোঃ রোকন মিয়া। এতে শিশুটির ডান হাতে আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয়ভাবে জানানো হয়। অভিযোগে বলা হয়, গত ৪ অক্টোবর সকালে রুকসানার মা ফরিদা বেগম বিদ্যালয়ে গিয়ে বিষয়টি নিয়ে কথা বললে ওই শিক্ষিকা ক্ষিপ্ত হন। একই দিন দুপুরে শিক্ষিকা মাহবুব আরা বেগম ও তার স্বামী মোঃ আবুল কালাম আজাদ শিশুটির বাড়িতে গিয়ে রোকন মিয়া ও তার স্ত্রীকে গালিগালাজ এবং রুকসানা বিদ্যালয়ে গেলে তাকে পুনরায় মারধরের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ৫ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে ক্লাস চলাকালে মাহবুব আরা বেগম রুকসানাকে পুনরায় মারধর করেন এবং ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন। পরে বাড়িতে ফিরে বিষয়টি বাবা-মাকে জানালে তারা শিশুটিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

শিক্ষার্থীর বাবা মোঃ রোকন মিয়া অভিযোগের বিষয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুকে আমরা