October 5, 2026, 4:38 am
শিরোনাম:
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন পরবর্তী সোহার্দ্য সমাবেশ ও মিষ্টিমুখ অনুষ্ঠিত প্রয়াত নির্মল পালিতের স্মৃতিচারণ ও স্মরণসভা অনুষ্ঠিত নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ কিশোর অপরাধ প্রতিরোধে নওগাঁয় সপ্তাহব্যাপী পুলিশের অভিযান শুরু রূপনগর থানার ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিসিএস কর্মকর্তাদের মাঠ সমীক্ষা: চুয়াডাঙ্গা জেলা পুলিশ পরিদর্শনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রতিনিধিদল গুরুতর অসুস্থ তানভীরের আদালতে হাজিরা, অ্যাম্বুলেন্সে নেওয়া হলো বগুড়ায় গান-খেলায় হ্নীলায় সম্প্রীতির বার্তা টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার কাঠালিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ের লক্ষ্যে প্রচারণায় এগিয়ে মোঃ আনোয়ার হোসাইন সাগর
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

Reporter Name

 

নওগাঁ প্রতিনিধি: মোঃ রিমন আহমেদ

নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাশেম উদ্দিন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে কাশেম উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় আহত আনোয়ার হোসেনকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানানো হবে।”

নওগাঁ প্রতিনিধি
মোঃ রিমন আহমেদ
তারিখ: ০২-১০-২০২৬ ইং



ফেসবুকে আমরা