September 30, 2026, 8:05 pm
শিরোনাম:
ফরিদগঞ্জে সন্ধ্যারাত্রে কিশোরদের আড্ডা, ৩য় দিনে অভিযানে আটক ১৬ গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময়  নওগাঁয় বাস-সিএনজি চালকদের দ্বন্দ্বের অবসান, ৭৯ ঘণ্টা পর সব রুটে বাস চলাচল শুরু চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ মহেশপুরে শ্যামকুড় ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন শাহানুর আলম ঝিনাইদহের কালিগঞ্জে মোটরসাইকেল ও লাটার মুখোমুখি সংঘর্ষ: আহত ২, একজনের অবস্থা আশঙ্কাজনক প্রেসক্লাবে ভোট উৎসব গাজীপুরে সাংবাদিক ফাতিমা আক্তারকে হামলা ও গুরুতর আহতের ঘটনায় ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কোটচাঁদপুর কলেজ স্ট্যান্ডে বিদ্যুতের তার চুরির সময় হাতেনাতে আটক ২, গাছে বেঁধে রাখল জনতা হাতিবান্ধা ঠেংঝাড়া সীমান্তে দুই মাদক ব্যবসায়ী আটক করছেন বিজিবি 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ফরিদগঞ্জে সন্ধ্যারাত্রে কিশোরদের আড্ডা, ৩য় দিনে অভিযানে আটক ১৬

Reporter Name

মোঃমামুন হোসেন,ফরিদগঞ্জ প্রতিনিধিঃ

 

কিশোর অপরাধ, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে চাঁদপুরের ফরিদগঞ্জে টানা তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।

 

অভিযানে রাতে অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করায় আরও ১৬ জন কিশোরকে আটক করা হয়েছে।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যারপর চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এবং ফরিদগঞ্জ থানার ওসির তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক চৌকস টিম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যারপর কিশোররা অযাচিতভাবে বাইরে অবস্থান ও আড্ডা দেওয়ার সময় ১৬ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে পুলিশি জিজ্ঞাসাবাদে রাতের বেলায় আড্ডা দেওয়ার উপযুক্ত কোনো কারণ দর্শাতে পারেনি তারা।

 

আটককৃত কিশোরদের বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড যাচাইয়ে পুলিশের নিজস্ব ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (CDMS) পর্যালোচনা করা হয়। এতে তাদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য না পাওয়ায় এবং প্রথমবার সংশোধনের সুযোগ দিতে অভিভাবকদের খবর দেওয়া হয়।

 

পরে স্ব-স্ব অভিভাবকেরা থানায় উপস্থিত হয়ে সন্তানরা ভবিষ্যতে সন্ধ্যার পর পড়ালেখা বাদ দিয়ে অযথা বাইরে ঘোরাঘুরি করবে না মর্মে অঙ্গীকার করেন। এরপর লিখিত মুচলেকা গ্রহণ করে পুলিশের পরামর্শক্রমে আটক ১৬ কিশোরকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়।

 

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, কিশোর সমাজকে মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে চাঁদপুরের পুলিশ সুপারের দিকনির্দেশনায় আমাদের এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় অভিভাবকদের আরও সচেতন ও কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফরিদগঞ্জ থানা পুলিশের এ ধরনের প্রতিরোধমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা