September 30, 2026, 7:29 pm
শিরোনাম:
ফরিদগঞ্জে সন্ধ্যারাত্রে কিশোরদের আড্ডা, ৩য় দিনে অভিযানে আটক ১৬ গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময়  নওগাঁয় বাস-সিএনজি চালকদের দ্বন্দ্বের অবসান, ৭৯ ঘণ্টা পর সব রুটে বাস চলাচল শুরু চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ মহেশপুরে শ্যামকুড় ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন শাহানুর আলম ঝিনাইদহের কালিগঞ্জে মোটরসাইকেল ও লাটার মুখোমুখি সংঘর্ষ: আহত ২, একজনের অবস্থা আশঙ্কাজনক প্রেসক্লাবে ভোট উৎসব গাজীপুরে সাংবাদিক ফাতিমা আক্তারকে হামলা ও গুরুতর আহতের ঘটনায় ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কোটচাঁদপুর কলেজ স্ট্যান্ডে বিদ্যুতের তার চুরির সময় হাতেনাতে আটক ২, গাছে বেঁধে রাখল জনতা হাতিবান্ধা ঠেংঝাড়া সীমান্তে দুই মাদক ব্যবসায়ী আটক করছেন বিজিবি 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঝিনাইদহের কালিগঞ্জে মোটরসাইকেল ও লাটার মুখোমুখি সংঘর্ষ: আহত ২, একজনের অবস্থা আশঙ্কাজনক

Reporter Name

বিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

 

ঝিনাইদহের কালিগঞ্জে মোটরসাইকেল ও স্থানীয় ইঞ্জিনচালিত ‘লাটা’ গাড়ির মুখোমুখি সংঘর্ষে চাপালি গ্রামের দুই যুবক মারাত্মক আহত হয়েছেন। ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে লাউতলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে স্থানান্তর করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার চাপালি গ্রামের ইব্রাহিম ও আল সাহাবি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইব্রাহিম ও আল সাহাবি তালেশ্বর এলাকায় একটি ফুটবল খেলা উপভোগ শেষে মোটরসাইকেলযোগে কালিগঞ্জের দিকে ফিরছিলেন। পথিমধ্যে লাউতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লাটার সাথে তাদের মোটরসাইকেলের বিকট শব্দে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই আশপাশের পথচারী ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাত অবস্থায় তাদের উদ্ধার করেন। চিকিৎসার জন্য দ্রুত তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ইব্রাহিমের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তার আঘাত গুরুতর ও আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। অন্যদিকে আহত আল সাহাবিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে এবং এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



ফেসবুকে আমরা