September 30, 2026, 8:05 pm
শিরোনাম:
ফরিদগঞ্জে সন্ধ্যারাত্রে কিশোরদের আড্ডা, ৩য় দিনে অভিযানে আটক ১৬ গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময়  নওগাঁয় বাস-সিএনজি চালকদের দ্বন্দ্বের অবসান, ৭৯ ঘণ্টা পর সব রুটে বাস চলাচল শুরু চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ মহেশপুরে শ্যামকুড় ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন শাহানুর আলম ঝিনাইদহের কালিগঞ্জে মোটরসাইকেল ও লাটার মুখোমুখি সংঘর্ষ: আহত ২, একজনের অবস্থা আশঙ্কাজনক প্রেসক্লাবে ভোট উৎসব গাজীপুরে সাংবাদিক ফাতিমা আক্তারকে হামলা ও গুরুতর আহতের ঘটনায় ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কোটচাঁদপুর কলেজ স্ট্যান্ডে বিদ্যুতের তার চুরির সময় হাতেনাতে আটক ২, গাছে বেঁধে রাখল জনতা হাতিবান্ধা ঠেংঝাড়া সীমান্তে দুই মাদক ব্যবসায়ী আটক করছেন বিজিবি 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁয় বাস-সিএনজি চালকদের দ্বন্দ্বের অবসান, ৭৯ ঘণ্টা পর সব রুটে বাস চলাচল শুরু

Reporter Name

নওগাঁ প্রতিনিধিঃ মোঃ রিমন আহমেদ

 

নওগাঁয় বাস ও সিএনজি চালকদের মধ্যে চলমান বিরোধের অবসান হয়েছে। টানা ৭৯ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে।

 

এর আগে বাস চলাচল বন্ধ থাকায় জেলার বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাতায়াত করতে হয়েছে তাদের।

 

জানা গেছে, কয়েক দিন আগে বাস ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সড়কে যানবাহন চলাচল ও যাত্রী পরিবহন নিয়ে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে টানা ৭৯ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকায় জেলার সঙ্গে বিভিন্ন উপজেলা ও আন্তঃউপজেলা সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটে।

 

পরে পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতা হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল পুনরায় শুরু করা হয়।

 

বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু বকর সিদ্দিক নান্নু বলেন, পুলিশসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতির সমাধান হয়েছে। ভবিষ্যতে নওগাঁর অভ্যন্তরে যাতে এ ধরনের সমস্যা আর না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

 

নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, প্রশাসনের উদ্যোগে বাস ও সিএনজি চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি উভয় পক্ষকে সহনশীলতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে পরিবহন কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।



ফেসবুকে আমরা