গাজীপুর প্রতিনিধি: ইঞ্জিনিয়ার ফারুক হোসেন
গাজীপুরের সাহসী সাংবাদিক ফাতিমা আক্তারকে সন্ত্রাসীদের দ্বারা পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ মানবিক ও মানবাধিকার সংগঠন ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন।
সংগঠনের পরিবার ও বিভিন্ন গণমাধ্যম সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এই পৈশাচিক হামলায় জড়িত প্রধান আসামিসহ সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলেন, “অপরাধী যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এ ধরনের হামলা সংবাদপত্রের স্বাধীনতা ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।”
সাংবাদিক ফাতিমা আক্তারের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন। একইসঙ্গে আহত সাংবাদিকের সুচিকিৎসা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।