September 30, 2026, 11:56 pm
শিরোনাম:
ফরিদগঞ্জে সন্ধ্যারাত্রে কিশোরদের আড্ডা, ৩য় দিনে অভিযানে আটক ১৬ গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময়  নওগাঁয় বাস-সিএনজি চালকদের দ্বন্দ্বের অবসান, ৭৯ ঘণ্টা পর সব রুটে বাস চলাচল শুরু চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ মহেশপুরে শ্যামকুড় ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন শাহানুর আলম ঝিনাইদহের কালিগঞ্জে মোটরসাইকেল ও লাটার মুখোমুখি সংঘর্ষ: আহত ২, একজনের অবস্থা আশঙ্কাজনক প্রেসক্লাবে ভোট উৎসব গাজীপুরে সাংবাদিক ফাতিমা আক্তারকে হামলা ও গুরুতর আহতের ঘটনায় ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কোটচাঁদপুর কলেজ স্ট্যান্ডে বিদ্যুতের তার চুরির সময় হাতেনাতে আটক ২, গাছে বেঁধে রাখল জনতা হাতিবান্ধা ঠেংঝাড়া সীমান্তে দুই মাদক ব্যবসায়ী আটক করছেন বিজিবি 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

আইজিপি কাপ কাবাডিতে নরসিংদী জেলা চ্যাম্পিয়ন বেলাবো থানা দলকে সংবর্ধনা

Reporter Name

শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :

 

আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতায় নরসিংদী জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া বেলাবো থানা কাবাডি দলকে সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করেন বেলাপুর থানার অফিসার ইনচার্জ এস এমান উল্লাহ।

 

বাংলাদেশ পুলিশ, বেলাবো থানার আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী কাবাডি দলের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় খেলোয়াড়দের উৎসাহিত করতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন, বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, রায়পুরা সার্কেল সহকারী পুলিশ সুপার বায়জিদ বিন মঞ্জু, বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানুল্লাহ, বেলাবো উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বেলাবো থানা কাবাডি দলের খেলোয়াড়রা।

বক্তারা বেলাবো থানা কাবাডি দলের এ অর্জনকে এলাকার জন্য গৌরবের বলে উল্লেখ করেন। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে বিজয়ী কাবাডি দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।



ফেসবুকে আমরা