September 30, 2026, 6:48 pm
শিরোনাম:
ফরিদগঞ্জে সন্ধ্যারাত্রে কিশোরদের আড্ডা, ৩য় দিনে অভিযানে আটক ১৬ গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময়  নওগাঁয় বাস-সিএনজি চালকদের দ্বন্দ্বের অবসান, ৭৯ ঘণ্টা পর সব রুটে বাস চলাচল শুরু চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ মহেশপুরে শ্যামকুড় ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন শাহানুর আলম ঝিনাইদহের কালিগঞ্জে মোটরসাইকেল ও লাটার মুখোমুখি সংঘর্ষ: আহত ২, একজনের অবস্থা আশঙ্কাজনক প্রেসক্লাবে ভোট উৎসব গাজীপুরে সাংবাদিক ফাতিমা আক্তারকে হামলা ও গুরুতর আহতের ঘটনায় ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ কোটচাঁদপুর কলেজ স্ট্যান্ডে বিদ্যুতের তার চুরির সময় হাতেনাতে আটক ২, গাছে বেঁধে রাখল জনতা হাতিবান্ধা ঠেংঝাড়া সীমান্তে দুই মাদক ব্যবসায়ী আটক করছেন বিজিবি 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁর র্কীতিপুর কাদিমপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুইজন গ্রেপ্তা

Reporter Name

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 

নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় জনতার সহযোগিতায় তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন—বদলগাছী উপজেলার সারোয়ার হোসেন অপু (৩২) ও শামীম হোসেন (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর থানার কীর্তিপুর ইউনিয়নের কাদিমপুর গ্রামে ওই দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন।

 

এ সময় তাদের কাছে থাকা একটি সোনালি রঙের মেডেল (পদক) ও হ্যান্ডকাফসদৃশ সামগ্রী দেখিয়ে গ্রেপ্তারের ভয়ভীতি প্রদর্শন করে স্থানীয়দের কাছে টাকা দাবি করার অভিযোগ ওঠে।

 

বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় কাদিমপুর গ্রামের জলিল সরদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

 

পুলিশ জানায়, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, গত এক মাস ধরে বিভিন্ন সময়ে ওই দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

 

পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা বা ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুকে আমরা