September 27, 2026, 4:11 pm
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম  উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ তিনজন আটক সিরাজগঞ্জে MIS ও গেজেট বঞ্চিতদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঝিনাইদহে ডিসি কার্যালয়ের সামনে থেকে ইবি ছাত্রলীগের সাবেক নেতা আটক: নওগাঁ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধা নারী গ্রেফতার নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ফোর লেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন  দর্শনা-মুজিবনগর সড়কে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও যাত্রীরা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ফোর লেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন 

Reporter Name

ওয়ালী রহমান, নাসিরনগর, প্রতিনিধি,

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের ফোর লেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে, সরাইল-নাসিরনগর-লাখাই (আর-২২০) আঞ্চলিক মহাসড়কের ফোর লেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান।

ভিত্তিপ্রস্থর স্হাপন শেষে নাসিরনগর সরকারি কলেজ মাঠে সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোফাজ্জল হায়দার চৌধুরী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদসয় এমএ হান্নান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের নির্মাণ হলে সিলেটের সঙ্গে ৪০ কিলোমিটার রাস্তার দুরত্ব কমে যাবে।ফলে লক্ষ লক্ষ টাকার জ্বালানি সাশ্রয় হবে। যোগাযোগ ব্যবস্থা ভাল হলে এলাকার শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন হবে। এই সড়ক নির্মাণের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

প্রধান বক্তৃতা হিসাবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরজুল ইসলাম সিরজ।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড আলী আজম চৌধুরী সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফান উদ্দিন, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রমজান আলী, নির্বাহী প্রকৌশল সওজ ব্রাহ্মণবাড়িয়া মোঃ ইউনুছ আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, বিএনপি নেতা ইব্রাহিম ভুইয়া রেনু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।

নির্বাহী প্রকৌশল সওজ ব্রাহ্মণবাড়িয়া মোঃ ইউনুছ আলী জানান, সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় (নাসিরনগর অংশে) ৩৯৬ কোটি টাকা ব্যয়ে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ২৫ কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



ফেসবুকে আমরা