September 27, 2026, 4:11 pm
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম  উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ তিনজন আটক সিরাজগঞ্জে MIS ও গেজেট বঞ্চিতদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঝিনাইদহে ডিসি কার্যালয়ের সামনে থেকে ইবি ছাত্রলীগের সাবেক নেতা আটক: নওগাঁ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধা নারী গ্রেফতার নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ফোর লেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন  দর্শনা-মুজিবনগর সড়কে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও যাত্রীরা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দীঘিনালায় স্বাস্থ্যসেবায় নতুন ভরসা, ২১ জনকে সনদ প্রদান

Reporter Name

সমর বিকাশ চাকমা, দীঘিনালা, খাগড়াছড়ি

 

খাগড়াছড়ির দীঘিনালায় গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে ২১ জন প্রশিক্ষণার্থীর মাঝে যোগ্যতার সনদপত্র বিতরণ করা হয়েছে।

 

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন মেডিকেল অফিসার ও আরএমও ক্যাপ্টেন সাকলাইন শায়খউদ্দিন।

 

গত ৬ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দীঘিনালা জোনের তত্ত্বাবধানে এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তিন সপ্তাহের প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, নবজাতক ও শিশু স্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করায় ২১ জন প্রশিক্ষণার্থীর মাঝে যোগ্যতার সনদপত্র বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশিক্ষণপ্রাপ্ত এসব ব্যক্তি দুর্গম ও প্রত্যন্ত এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, গর্ভকালীন পরিচর্যা এবং শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

 

প্রশিক্ষণার্থী তিলক্ষ চাকমা ও বিউটি মুৎসুদ্দি বলেন, “আমরা তিন সপ্তাহের প্রশিক্ষণের মাধ্যমে গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করেছি। এখন আমরা এসব বিষয়ে মানুষকে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা করতে পারব।

 

তারা বলেন, প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা পৌঁছে দিতে এ প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।



ফেসবুকে আমরা