September 28, 2026, 11:58 am
শিরোনাম:
পানিসারা কুলিয়ার ভুক্তভুগির সংবাদ সম্মেলন নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার!  বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’ স্বাবলম্বী হচ্ছে মৎস্যজীবীরা, সাফল্যের শীর্ষে ডুমুরিয়ার গোনালী আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতি জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে দেশী পিস্তল, গুলি ও মাদক উদ্ধার। চুয়াডাঙ্গা সীমান্তে ৬ বিজিবির বড় ধরনের অভিযান: ১২ লক্ষাধিক টাকার চোরাচালানি মালামাল জব্দ বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতার সীমারেখা ও কূটনৈতিক চ্যালেঞ্জ রামুতে এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার সলঙ্গার কৃতি সন্তান আবু হাসান র‍্যাব সদর দফতরের ‘সেরা কর্মকর্তা’ সম্মাননায় ভূষিত শহীদ জিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ওরিয়েন্টেশন ক্লাস শুরু 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আমীনের মনোনয়ন দাখিল

Reporter Name

মো:মমিনুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

 

এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন মির্জা ফয়সল আমীন। এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মির্জা ফয়সল আমীন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, ঠাকুরগাঁওকে একটি সুন্দর ও বসবাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে। পাশাপাশি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মধ্যে ভেদাভেদ ও বৈষম্য দূর করার জন্য কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠাকুরগাঁও-১ আসনটি সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত।



ফেসবুকে আমরা