September 28, 2026, 12:40 pm
শিরোনাম:
পানিসারা কুলিয়ার ভুক্তভুগির সংবাদ সম্মেলন নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার!  বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’ স্বাবলম্বী হচ্ছে মৎস্যজীবীরা, সাফল্যের শীর্ষে ডুমুরিয়ার গোনালী আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতি জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে দেশী পিস্তল, গুলি ও মাদক উদ্ধার। চুয়াডাঙ্গা সীমান্তে ৬ বিজিবির বড় ধরনের অভিযান: ১২ লক্ষাধিক টাকার চোরাচালানি মালামাল জব্দ বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতার সীমারেখা ও কূটনৈতিক চ্যালেঞ্জ রামুতে এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার সলঙ্গার কৃতি সন্তান আবু হাসান র‍্যাব সদর দফতরের ‘সেরা কর্মকর্তা’ সম্মাননায় ভূষিত শহীদ জিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ওরিয়েন্টেশন ক্লাস শুরু 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চুয়াডাঙ্গা সীমান্তে ৬ বিজিবির বড় ধরনের অভিযান: ১২ লক্ষাধিক টাকার চোরাচালানি মালামাল জব্দ

Reporter Name

মোঃ নাঈম উদ্দীন,জীবননগর উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

 

সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে ১২ লাখ ৪১ হাজার ১০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা সীমান্তের দর্শনা, মুন্সিপুর, আইসিপি এবং ফুলবাড়ী বিওপি এলাকার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব আলাদা অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ পণ্য ও মাদক আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে উল্লেখযোগ্য হলো- ১৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট। ২০০ পিস ভারতীয় ক্রিম এবং ৩৪৮ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিক্স। ৩ বক্স ভারতীয় চিকিৎসাসামগ্রী এবং ৯.৯ কেজি পারদ। ২ পিস দামি ভারতীয় শাড়ি।

চোরাচালানে ব্যবহৃত ১টি চোরাই বা অবৈধ মোটরসাইকেল।

উক্ত জব্দকৃত সর্বমোট মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৪১ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. নাজমুল হাসান এই সফল অভিযান সম্পর্কে গণমাধ্যমকে বলেন, “দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বগ্রাসী মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।”

 

তিনি আরও যোগ করেন, “বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড শক্তহাতে দমন করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্তকে সম্পূর্ণ নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

 

সীমান্তবর্তী এলাকায় অপরাধ চক্রগুলো বিভিন্ন অভিনব পন্থায় ভারতীয় পণ্য ও মাদক পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। তবে বিজিবির নিয়মিত ও কঠোর টহল ব্যবস্থার কারণে চোরাকারবারিরা বারবার ব্যর্থ হচ্ছে। জব্দকৃত মাদক ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর অথবা কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে।



ফেসবুকে আমরা