September 28, 2026, 6:54 pm
শিরোনাম:
আজকের শিক্ষার্থী আগামী দিনে দেশের ভবিষ্যৎ বটিয়াঘাটায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক – হুরে জান্নাত  মোরেলগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দামুড়হুদায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত  চাঁদপুরের ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার নওগাঁ মহাদেবপুর নাটশাল ফুটবল মাঠে সমতলের আদিবাসীদের ৩১তম কারাম উৎসব অনুষ্ঠিত  নওগাঁ বাসশ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশার চালকদের সংঘর্ষের জের ১১ টি উপজেলায় বাস ও সিএনজি চলাচল বন্ধ  নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বিভিন্ন ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ। শহীদ জিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক এর মায়ের জানাযা সম্পন্ন  বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঝিনাইদহের উদ্যোগে আলোচনা সভা: সচেতনতায় জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ার আহ্বান
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক

Reporter Name

সুবর্ণ বিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

 

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট ভবনের সামনে থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান খোলার সময় পুরাতন ডিসি কোর্ট সংলগ্ন এলাকায় লাল কস্টেপ পেঁচানো ককটেল সদৃশ দুটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন এক ফল ব্যবসায়ী। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি তাৎক্ষণিকভাবে আশেপাশের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের জানান। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়লে আশপাশ এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায় এবং জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

পরবর্তীতে স্থানীয়রা ঝিনাইদহ সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গিয়ে উদ্ধারস্থলের নিরাপত্তা নিশ্চিত করে এবং স্থানটি সাধারণ মানুষের চলাচলের জন্য সাময়িকভাবে নিয়ন্ত্রিত করে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ককটেল সদৃশ বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, উদ্ধারকৃত বস্তু দুটি প্রকৃতপক্ষে কোনো বিস্ফোরক দ্রব্য নাকি সাধারণ মানুষকে আতঙ্কিত করার উদ্দেশ্যে রেখে যাওয়া কোনো ভুয়া ককটেল, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং কারা, কী উদ্দেশ্যে এগুলো সেখানে ফেলে রেখে গেছে তা শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত টহল ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।



ফেসবুকে আমরা