September 27, 2026, 3:01 pm
শিরোনাম:
ঝিনাইদহে ডিসি কার্যালয়ের সামনে থেকে ইবি ছাত্রলীগের সাবেক নেতা আটক: নওগাঁ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধা নারী গ্রেফতার নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ফোর লেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন  দর্শনা-মুজিবনগর সড়কে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও যাত্রীরা দামুড়হুদায় মহাসড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভ পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা দীঘিনালায় স্বাস্থ্যসেবায় নতুন ভরসা, ২১ জনকে সনদ প্রদান
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঝিনাইদহের মোবারকগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে নারীর করুণ মৃত্যু

Reporter Name

সুবর্ণ বিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

 

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারী যাত্রীর করুণ মৃত্যু হয়েছে। শনিবার সকালে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে। তিনি ৮ ও ১৪ বছর বয়সী দুটি কন্যাসন্তানের জননী।

যেভাবে ঘটল দুর্ঘটনা

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুদিন আগে কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসেন রাবেয়া। শনিবার সকালে ঢাকায় ফেরার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে রেলস্টেশনে আসেন। সকাল ৮টার দিকে প্ল্যাটফর্ম থেকে রাজশাহীগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনটি চলতে শুরু করলে তিনি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। এতে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান তিনি।

প্রত্যক্ষদর্শী সেলিমা রহমান বলেন, “ওই নারীকে বারবার নিষেধ করেছিলাম ছেড়ে যাওয়া কপোতাক্ষ ট্রেনে না উঠতে। স্টেশনের আরও অনেকেই তাঁকে বারণ করেছিলেন, কিন্তু তিনি কারও কথা না শুনে ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে যান।”

হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন জানান, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ওই নারী যাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান বলেন, “ট্রেনে কাটা পড়ে ওই নারীর দুটি পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এছাড়া হাত ভেঙে যাওয়া সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে রেফার করা হয়, কিন্তু পথিমধ্যেই তাঁর মৃত্যু হয়।”



ফেসবুকে আমরা