September 26, 2026, 1:27 pm
শিরোনাম:
বগুড়ায় নকশাবহির্ভূত ভবনের লাগাম টানতে উদ্যোগ, চিহ্নিত ১৩০ বহুতল দিনাজপুরের নবাবগঞ্জের উপজেলার সীতাকোট বিহার পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বেলাবে ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পীরগঞ্জ পৌরসভার ডেঙ্গু ও পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান।  নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের শরিফুলের মালয়েশিয়ায় মাটি ধসে প্রাণ গেল ঝিনাইদহের মোবারকগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে নারীর করুণ মৃত্যু নওগাঁর নিয়ামতপুরে মিলাদও মাহফিলে যোগ দিতে গিয়ে বিষধর সাপের কামড়ে নাহিদ নামে এক শিশুর মৃত্যু  ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃ/ত্যু ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃ/ত্যু

Reporter Name

মোঃ রানা,স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

 

ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিচলে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রীর মৃ’ত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে মোবারকগঞ্জ রেল স্টেশনে এ ঘটনা ঘটে। রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

 

স্বজনরা জানায়, গত দুই দিন আগে কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসে রাবেয়া। আজ সকালে ট্রেনে ঢাকায় ফিরতে বাড়ি থেকে রওনা হন। তার ৮ ও ১৪ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।

 

প্রত্যক্ষদর্শী সেলিমা রহমান বলেন, ওই নারীকে বারবার নি’ষেধ করেছিলাম ছেড়ে যাওয়া কপোতাক্ষ ট্রেনে উঠতে। কিন্তু সে নিষেধ না শুনে ট্রেনে উঠতে গিয়ে পড়ে যায়। স্টেশনের অনেকেই তাকে নিষেধ করেছিল। কিন্তু সে নিশেধ শোনেনি।

 

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, শনিবার সকালে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে এক নারী যাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেনটি স্টেশন থেকে চলতে শুরু করলে ওই নারী চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করেন। আর এ কারণে এই দুর্ঘ’টনা ঘটে। স্টেশনের অনেকেই তাকে চলন্ত ট্রেনে উঠতে নিষেধ করেন। আমরা খুব দ্রুত তাকে উ’দ্ধা’র করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পথিমধ্যে তিনি মারা যান।

 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান বলেন, ট্রেনে ওই নারী দুই পা কাটা পড়েছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়াও তার একটি হাত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছিল।



ফেসবুকে আমরা