September 20, 2026, 1:04 pm
শিরোনাম:
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান — ভাইস-চ্যান্সেলর, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শান্তি ও সামাজিক সম্প্রীতি জোরদারে লেদা ক্যাম্পে যুব সংলাপ কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্য নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ  সুপরিচিত কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার ও কণ্ঠশিল্পী *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প : *অদ্ভূত শূন্যতা* নেত্রকোনায় জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: উসকানিমূলক প্রচারণা ও হুমকির প্রতিবাদ, জানমালের নিরাপত্তার দাবি নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক নড়াইলে দেশীয় অস্ত্রসহ কোর্ট চত্বর থেকে ১১ জনকে আটক করেছেন নড়াইল সদর থানা পুলিশের একটি দল, গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বিলাইছড়িতে এমপির প্রতিনিধি হলেন জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

 

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ ও সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা।

জানা গেছে, রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের অনুপস্থিতিতে বিলাইছড়ি উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ। একইভাবে ত্রাণ ও সমাজসেবা কমিটিতে তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা।

গত ১২ জুলাই ২০২৬ তারিখে সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান স্বাক্ষরিত এক চিঠিতে মো. জাফর আহাম্মদকে বিলাইছড়ি উপজেলায় তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সংসদ সদস্যের অনুপস্থিতিতে উপজেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির কার্যক্রমে তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করবেন মো. জাফর আহাম্মদ।

অন্যদিকে, একই তারিখে সংসদ সদস্য দীপেন দেওয়ান স্বাক্ষরিত পৃথক আরেকটি চিঠিতে ধনমনি চাকমাকেও বিলাইছড়ি উপজেলায় তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। তিনি সংসদ সদস্যের অনুপস্থিতিতে উপজেলা পর্যায়ের ত্রাণ ও সমাজসেবা কমিটির কার্যক্রমে তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করবেন।

চিঠি দুটি বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে মো. জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা বলেন, “মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান মহোদয় আমাদের ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, এজন্য আমরা তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আমরা অঙ্গীকারবদ্ধ।”



ফেসবুকে আমরা