September 20, 2026, 6:32 pm
শিরোনাম:
উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ, নারীর মৃত্যু সেনবাগে ওসি প্রত্যাহার ঘিরে চাঞ্চল্য, দাওয়াতে অংশ নেওয়ার ঘটনায় তদন্ত মধ্যপ্রাচ্য সংকট ও লোকসানের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ডিজেল ১৩৫, পেট্রল ১৬০ ও অকটেন ১৬৫ টাক জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস সামান্য বৃষ্টিতেই কাদার রাজ্য: ঝিনাইদহের প্রধান কাঁচাবাজারে চরম দুর্ভোগ, তদারকিশূন্য কর্তৃপক্ষ পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফএনএফ পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ আ গু ন । দফায় দফায় সিলিন্ডার বিস্পোরণের শব্দ। শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা এক প্লেট ভাত বনাম একটি তাজা প্রাণ: খুলনায় মানবিক অবক্ষয়ের চরম রূপ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঝিনাইদহের কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খাঁন ডাকসুর সাবেক জিএস হিসেবে স্বীকৃতি পাওয়ায় DUSAJ-এর শুভেচ্ছা ও অভিনন্দন।

Reporter Name

সুবর্ণ বিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি।

 

ঝিনাইদহ জেলার গর্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) জনাব মোঃ রাশেদ খাঁন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে প্রাতিষ্ঠানিক ও ঐতিহাসিক স্বীকৃতি লাভ করায় তাঁকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঝিনাইদহ (DUSAJ)।

ঝিনাইদহের এই ঐতিহ্যবাহী সংগঠনটির পক্ষ থেকে নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জনাব মোঃ রাশেদ খাঁনের এই অর্জনকে ঝিনাইদহবাসীর জন্য অত্যন্ত গৌরবজনক ও আনন্দদায়ক বলে অভিহিত করেন।

বিবৃতিতে DUSAJ-এর নেতৃবৃন্দ বলেন, জনাব মোঃ রাশেদ খাঁন ছাত্রজীবনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে নিজের মেধা ও নেতৃত্বের বলিষ্ঠ স্বাক্ষর রেখেছিলেন। ডাকসুর সাবেক জিএস হিসেবে তাঁর এই সুনির্দিষ্ট স্বীকৃতি কেবল তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক সংগ্রামের প্রতি সম্মান প্রদর্শন নয়, বরং এটি সমগ্র ঝিনাইদহ জেলার জন্য এক অনন্য সম্মান।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, জনাব মোঃ রাশেদ খাঁন তাঁর কর্মদক্ষতা, সততা এবং সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন। ডাকসুর সাবেক জিএস হিসেবে তাঁর এই গৌরবময় স্বীকৃতি ঝিনাইদহের তরুণ প্রজন্ম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Dhaka University Ex-Students Association (DUSAJ), ঝিনাইদহ-এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ জনাব মোঃ রাশেদ খাঁনের সুস্বাস্থ্য, সুদীর্ঘ আয়ু এবং উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন। সংগঠনটি আশা প্রকাশ করে যে, ভবিষ্যতেও তিনি তাঁর মেধা, নেতৃত্ব ও কর্মের মাধ্যমে দেশ ও ঝিনাইদহ জেলার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।



ফেসবুকে আমরা