September 20, 2026, 6:32 pm
শিরোনাম:
উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ, নারীর মৃত্যু সেনবাগে ওসি প্রত্যাহার ঘিরে চাঞ্চল্য, দাওয়াতে অংশ নেওয়ার ঘটনায় তদন্ত মধ্যপ্রাচ্য সংকট ও লোকসানের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ডিজেল ১৩৫, পেট্রল ১৬০ ও অকটেন ১৬৫ টাক জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস সামান্য বৃষ্টিতেই কাদার রাজ্য: ঝিনাইদহের প্রধান কাঁচাবাজারে চরম দুর্ভোগ, তদারকিশূন্য কর্তৃপক্ষ পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফএনএফ পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ আ গু ন । দফায় দফায় সিলিন্ডার বিস্পোরণের শব্দ। শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা এক প্লেট ভাত বনাম একটি তাজা প্রাণ: খুলনায় মানবিক অবক্ষয়ের চরম রূপ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

শৈলকুপায় দীর্ঘদিনের পরিচিত পল্লী চিকিৎসক হরিদাশ হাজরা আর নেই: কাতলাগাড়ীতে শোকের ছায়া

Reporter Name

সুবর্ণ বিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি।

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পরিচিত মুখ, পরোপকারী ও দীর্ঘদিনের অভিজ্ঞ পল্লী চিকিৎসক হরিদাশ হাজরা আর নেই। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (দিব্যান লোকান স গচ্ছতু)। তিনি শৈলকুপা পৌরসভার অন্তর্গত বাদালশো গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ডা. হরিদাশ হাজরা বিগত প্রায় ৩০ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা, সুনাম ও সুনামের সাথে কাতলাগাড়ী বাজারে চিকিৎসাসেবা প্রদান করে আসছিলেন। স্থানীয় কাতলাগাড়ী বাজারে তাঁর একটি ওষুধের দোকান ও চেম্বার ছিল, যেখান থেকে তিনি দিন-রাত সাধারণ মানুষকে সুলভে চিকিৎসাসেবা দিতেন। গ্রামের দরিদ্র ও সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন পরম বিশ্বস্ত এক আশ্রয়।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত কিছুদিন ধরে নানা শারীরিক জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে অবস্থানকালে হঠাৎ করে তাঁর রক্তচাপ মারাত্মকভাবে কমে যায় (প্রেশার ফল্ট করে) এবং তিনি মস্তিষ্কাঘাতে (স্ট্রোক) আক্রান্ত হন। পরবর্তীতে স্বজনরা তাঁকে আশঙ্কাজনক ও অচেতন অবস্থায় দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘ তিন দশকের চিকিৎসাজীবনে তিনি কেবল পেশাগত সেবাই দেননি, বরং সাধারণ মানুষের আপনজন হয়ে উঠেছিলেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে পরিবার ও নিকটাত্মীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের মাতম। একই সাথে কাতলাগাড়ী বাজার ও বাদালশো গ্রামসহ গোটা শৈলকুপা এলাকার সাধারণ মানুষের মাঝে গভীর শোক ও স্তব্ধতা বিরাজ করছে। স্থানীয় অধিবাসী ও ব্যাবসায়ীরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।



ফেসবুকে আমরা