September 20, 2026, 6:32 pm
শিরোনাম:
উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ, নারীর মৃত্যু সেনবাগে ওসি প্রত্যাহার ঘিরে চাঞ্চল্য, দাওয়াতে অংশ নেওয়ার ঘটনায় তদন্ত মধ্যপ্রাচ্য সংকট ও লোকসানের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ডিজেল ১৩৫, পেট্রল ১৬০ ও অকটেন ১৬৫ টাক জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস সামান্য বৃষ্টিতেই কাদার রাজ্য: ঝিনাইদহের প্রধান কাঁচাবাজারে চরম দুর্ভোগ, তদারকিশূন্য কর্তৃপক্ষ পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফএনএফ পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ আ গু ন । দফায় দফায় সিলিন্ডার বিস্পোরণের শব্দ। শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা এক প্লেট ভাত বনাম একটি তাজা প্রাণ: খুলনায় মানবিক অবক্ষয়ের চরম রূপ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

শিবপুরে শীতলক্ষ্যায় গোসলে নেমে ৪ জন নিখোঁজ জামাই, মেয়ে, নাতি ও উদ্ধার করতে যাওয়া কিশোরের সন্ধান মেলেনি

Reporter Name

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি, নরসিংদী

 

নরসিংদীর শিবপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে এক নারী তলিয়ে যাওয়ার পর তাকে উদ্ধার করতে গিয়ে জামাই, নাতি ও এক প্রতিবেশী কিশোরসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরলাখপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—চরলাখপুর এলাকার মজিবুর শেখের বড় মেয়ের জামাই ওবাইদুল্লাহ (৩৫), ছোট মেয়ে শান্তা (২২), মেজো মেয়ের ছেলে শান্ত (১৭) এবং তাদের উদ্ধারে নদীতে নামা প্রতিবেশী কিশোর সৌরভ (১৫)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, স্ত্রী-সন্তানসহ শ্বশুর মজিবুর শেখের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবাইদুল্লাহ। একই সময়ে মজিবুর শেখের অন্য দুই মেয়েও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন শান্তা। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধারের জন্য ওবাইদুল্লাহ ও কিশোর শান্ত নদীতে নামলে তারাও পানিতে তলিয়ে যান।

পরে প্রতিবেশী কিশোর সৌরভসহ কয়েকজন তাদের উদ্ধারে নদীতে নামেন। এ সময় সৌরভও নিখোঁজ হন। খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা ঘনিয়ে আসায় দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও নিখোঁজ চারজনের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি।

শিবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইসলাম খান জানান, নদীতে ব্যাপকভাবে তল্লাশি চালিয়েও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। ঢাকা থেকে ডুবুরি দল এলে পরদিন সকালে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।

ঘটনাকে কেন্দ্র করে চরলাখপুর এলাকায় স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের আবহ বিরাজ করছে। নিখোঁজ চারজনকে উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



ফেসবুকে আমরা