November 8, 2026, 10:57 am
শিরোনাম:
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: চিকিৎসাসেবার মান উন্নয়নে স্বাস্থ্য বিশেষ সহকারী ডঃ জিয়াউদ্দীন হায়দার ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এগিয়ে মানিক আজাদ  অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা জব্দ বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি টেকনাফে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে ৯ জনকে উদ্ধার করল বিজিবি ঝিনাইদহের গান্না ইউনিয়নে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দেবীগঞ্জে দণ্ডপাল ইউনিয়নে মৎস্য প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়

Reporter Name

আতাউর রহমান, পঞ্চগড় প্রতিনিধি:

​পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মৎস্য চাষের আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মৎস্য খামার পরিদর্শন করেছেন উপজেলা মৎস্য বিভাগ। সোমবার (৬ এপ্রিল) উপজেলার ৮ নং দণ্ডপাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
​দেবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শ্রী রতন কুমার-এর নেতৃত্বে মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল খামারগুলো সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে কর্মকর্তারা মাছের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং খামারিদের সাথে সরাসরি মতবিনিময় করেন।
​এ সময় খামারিদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা খামারিদের নিয়মিত তদারকি, পানির গুণাগুণ রক্ষা এবং সঠিক খাদ্যের সমন্বয় বিষয়ে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করেন। এছাড়া সফল উৎপাদনের জন্য সরকারি সহায়তা ও উন্নত জাতের মাছের পোনা সরবরাহের আশ্বাস দেন তিনি।
​উক্ত পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় মৎস্য উদ্যোক্তা আব্দুল ওয়ারেছ খান, মোঃ আতাউর রহমান, মোঃ রশিদুল ইসলাম, মোহাম্মদ রেজাউল করিম ও শহিদুল ইসলাম সহ এলাকার অন্যান্য মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​কর্মকর্তারা খামারিদের যেকোনো সমস্যায় সরাসরি উপজেলা মৎস্য কার্যালয়ের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান। মৎস্য চাষে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার ও সরকারি এই তদারকির ফলে এলাকার মৎস্য উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয় উদ্যোক্তারা।



ফেসবুকে আমরা