November 10, 2026, 4:27 pm
শিরোনাম:
সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক, নীলফামারীর ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ হরিণাকুন্ডুতে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি বশির উদ্দিন গ্রেফতার দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড ১০ নভেম্বর ছাত্রলীগের কর্মসূচি কেন্দ্র করে দেশজুড়ে নাশকতা-ভাঙচুর: বিভিন্ন জেলায় আ.লীগ-ছাত্রলীগের ডজনখানেক গ্রেফতার,  মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে স্মরণসভা সিলেটের জকিগঞ্জে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদকে হুমকি নড়াইলে শীতকালীন সবজিতে ভরেছে বাজার, খুশি ক্রেতা-বিক্রেতারা,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

Reporter Name

আবুল হাশেম, বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

 

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মো. শরিফুল ইসলাম (৪২) নামের এক মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বা সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনা এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেনের তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানের অংশ হিসেবে ১০ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা ১০ মিনিটে দর্শনা থানার এসআই (নিঃ) শেখ শাহীদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদের সামনে পাকা রাস্তার ওপর দায়িত্ব পালনকালে মাদক সেবনরত অবস্থায় শরিফুল ইসলামকে আটক করেন। আটককৃত শরিফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশকার আলীর ছেলে।

 

পুলিশ আটকের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংক্ষিপ্ত বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)-এ উপস্থাপন করেন। আদালত উভয়পক্ষের শুনানি ও সাক্ষ্যপ্রমাণ বিবেচনা করে আসামি শরিফুল ইসলামকে মাদক সেবনের অপরাধে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়।

 

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। দর্শনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা