নিজস্ব প্রতিবেদক, নাটোর:- মোঃ বকুল হোসেন শেখ
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপির প্রয়াত সাবেক এমপি মোজাম্মেল হকের সুযোগ্য শিষ্য ও আজীবন বিএনপির জন্য নির্যাতিত ত্যাগী কর্মী, সাবেক সেনা সদস্য এবং ৪নং মশিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম।
একটি শুভেচ্ছা বার্তা সম্বলিত পোস্টারের মাধ্যমে তিনি এই অভিনন্দন জানান। পোস্টারটিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
শুভেচ্ছা বার্তায় মো. রফিকুল ইসলাম বলেন, “আপনার নেতৃত্ব, প্রজ্ঞা ও অদম্য সাহস দেশকে এগিয়ে নিতে নতুন দিগন্তের সূচনা করবে— এই প্রত্যাশা রইল। আল্লাহ আপনার সুস্থতা ও সাফল্য দান করুন।”
প্রকাশিত ওই শুভেচ্ছা ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবির পাশাপাশি জাতীয় স্মৃতিসৌধ ও দলীয় প্রতীক স্থান পেয়েছে। এলাকার তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এই শুভেচ্ছা বার্তাটি বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।