সাদিয়া পারভীন মুক্তা
তাঁরা একদিন সংগ্রাম করতে করতে ক্লান্ত হবেন,
চোখের কোণে বার্ধক্যের ছায়া নেমে আসবে।
আমাদের চুলে যখন রূপালী ছোপ ধরবে,
স্মৃতির পাতায় ভেসে উঠবে সেদিনের সেই উত্তাল সময়।
নাতি-নাতনিরা ঘিরে বসবে শীতের রাতে,
গল্প শোনাবো তাদের হাতটি ধরে।
বলব—এক যে ছিল চক্রান্ত ভাঙার দিন,
রক্তচক্ষু উপেক্ষা করে ইতিহাস বদলানোর কাল।
বলব নাহিদ ইসলামের কথা, একদফার সেই ঘোষক,
অকুতোভয় সিপাহসালার, বিপ্লবের প্রতিরূপ।
আক্তার হোসেন, মজলুম নেতা, অদম্য যার প্রাণ,
আসিফ মাহমুদের সংগ্রাম আজও আমাদের অহংকার।
সারজিস আলমের গুছানো কথায় ঝরেছিল অনল,
হাসনাত আবদুল্লাহ—যার হৃদয়ে ভয়ের কোনো স্থান ছিল না।
নাসির উদ্দীন পাটোয়ারীর কণ্ঠে বাঘের গর্জন,
যাদের দৃঢ় পদক্ষেপে কেঁপেছিল অন্যায়ের সিংহাসন।
সাদিক কায়িম—নরম সুরে প্রজ্ঞাবান মাস্টারমাইন্ড,
মেধার দীপ্তিতে যারা লিখেছিল নতুন রূপকথা।
আর শহীদ শরীফ ওসমান হাদী, জাগরণের স্বর,
যাদের ত্যাগে ঘুচে গেছে ভয়ের কালো স্তর।
তাঁদের মতো শত-सहস্র শহীদের আত্মত্যাগের কথা শোনাবো,
যাদের পবিত্র রক্তে আজ আমরা স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিচ্ছি।
তাঁদের ত্যাগের ঋণ কভু শোধাবার নয়,
এই নতুন স্বাধীন দেশের আকাশই তাঁদের অমর কীর্তি।
লেখক: সাদিয়া পারভীন মুক্তা
রাণী ভবানী কলেজ, নাটোর