August 9, 2026, 11:12 am
শিরোনাম:
উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র মহড়া, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি সাধারণ রোহিঙ্গাদের পাহাড়ে কৃষি জরিপ করতে হাঁপিয়ে যাচ্ছেন কৃষি অফিসাররাঃ স্থানীয় ও জনপ্রতিনিধিদের মতে গ্রামে সুবিধাজনক স্থানেই তথ্য সংগ্রহ করা জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় বিএসএফ। তাড়াশ থানার নতুন ওসি মোঃ ইমাম জাফরের যোগদান তাড়াশ নওগাঁর চৌবাড়িয়া গরুর হাটে ১০ কোটি টাকার বেচাকেনা খুলনার বটিয়াঘাটায় আমন মৌসুমে বীজতলা তৈরি শেষ করে চারা রোপণের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা নওগাঁয় ১২ লাখ টাকার ভারতীয় পাতাবিড়ি জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা মোরেলগঞ্জ মডেল একাডেমি ৪২ কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা। রাজাপুরের যুবলীগ নেতা রেজভী ভান্ডারিয়ায় গ্রেপ্তার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁয় ১২ লাখ টাকার ভারতীয় পাতাবিড়ি জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা

Reporter Name

 

আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:

 

নওগাঁয় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পাতাবিড়ি জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। জব্দ করা ভারতীয় পাতাবিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি সূত্রে জানা গেছে,নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা নিয়মিতভাবে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পাতাবিড়ি উদ্ধার করা হয়।

অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য বিজিবির পক্ষ থেকে তৎপরতা অব্যাহত রয়েছে।

 

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ বন্ধ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

জব্দ করা ভারতীয় পাতাবিড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। উদ্ধার করা পণ্যগুলো বিধি অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে বিজিবি।



ফেসবুকে আমরা