August 10, 2026, 4:39 pm
শিরোনাম:
সৌদি আরবে সোফা তৈরির কারখানার আগুনে নিহত ১৭ নওগাঁয় ১৩ ও নাটোরে-২ পরিবারে শোকের মাতম বাগমারায় এসএসসিতে কাঙ্ক্ষিত ফল না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! কক্সবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা মদনে এস এস সি ফলাফলে প্রথম স্থান অধিকার করেলেন, ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়, টেকনাফে যুব উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি সংলাপ রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে জমির বিরোধে দু পক্ষ সংঘর্ষে নিহত ১ জন আহত একাধিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কলারোয়া কমিটির নতুন পদায়ন: যুগ্ম সম্পাদক হলেন মোঃ আবু রায়হান এসএসসিতে পাসের হার কমেছে, বেড়েছে ফেল—এক বছরে ফেল করার হার বেড়েছে ৬.২০ শতাংশ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২

Reporter Name

শেখ মাহতাব হোসেন।

রবিবার (০৯ আগস্ট) খুলনা নগরীর তেলীগাতি এলাকায় পিকআপের ধাক্কায় বিষে ম্যালো (৬৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে নগরীর তেলিগাতী বাইপাস সড়কের কাঠমান্ডু রেস্টুরেন্টের পার্শ্ববর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের বাড়ি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা সোনাতলা ঘাটে।

এ ঘটনায় পুলিশ পিকআপ চালক মোঃ আনিসুল হক (২৭) ও ডেলিভারিম্যান হৃদয়কে (২৯) আটক করেছে। ঘটনাস্থল থেকে পিকআপটিও জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আড়ংঘাটা বাইপাস মৎস্য আড়ৎ থেকে মাছের টিপ নিয়ে ওই ভ্যান চালক আফিল গেটের দিকে যাচ্ছিল। এ সময় পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আরএফএল কোম্পানির একটি পিকআপ (ঢাকা মেট্রো অ-১১৩৭৬৫) বাগেরহাটের মোড়লগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটনাস্থলে ওই দুই যানের মুখোমুখি সংর্ঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।

আটককৃত পিকআপ চালক মোঃ আনিসুল হকের বাড়ি নীলফামারি জেলার কিশোরগঞ্জে। তার পিতার নাম মোঃ আমিনুর রহমান। ডেলিভারিম্যান হৃদয়ের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।

আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এস আই সঞ্জীব বিশ্বাস জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 



ফেসবুকে আমরা