August 9, 2026, 5:26 pm
শিরোনাম:
মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে থানায় অভিযোগ জন্ম দিনের শুভেচ্ছায় শিক্ত হলেন রাজধানী টিভি ও দৈনিক ভোরের আকাশ কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. পনির খন্দকার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ লক্ষ্মীপুরে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু  পঞ্চগড়ে আইনজীবী জামাতার বিরুদ্ধে শ্বশুরের অভিযোগ, হয়রানির প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত,গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত  গ্রহণ নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে স্কাউটসদের ক্যাম্প ফায়ারে অগ্নিদগ্ধ হয়ে এক ছাত্র হাসপাতালে খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা-কবিতা-গানেগানে “যমুনায় নৌভ্রমণ-২০২৬” উদযাপন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

আমি বাঁচতে চাই,কিডনি রোগে আক্রান্ত ২০ বছরের তরুণ স্বপনের আকুতি, প্রয়োজন মানবিক সাহায্য

Reporter Name

​নিজস্ব প্রতিবেদক, ধুনট (বগুড়া):

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ভালুকাতলা গ্রামের তরুণ মো. স্বপন মিয়া (২০) দীর্ঘদিন ধরে প্রাণঘাতী কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ কিনতে না পেরে দিন দিন তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটছে। বর্তমানে তীব্র শারীরিক যন্ত্রণা সহ্য করে তিনি শয্যাশায়ী জীবন কাটাচ্ছেন।
​স্বপন ভালুকাতলা গ্রামের হতদরিদ্র দিনমজুর মো. জয়নাল আবেদীনের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা, যিনি দিন এনে দিন খান। এমন চরম আর্থিক সংকটের মধ্যে ছেলের এই ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি চিকিৎসা চালানো জয়নাল আবেদীনের পক্ষে সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে।
​পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভোগা স্বপনের উন্নত চিকিৎসা অর্থাভাবে আটকে আছে। একদিকে শারীরিক যন্ত্রণা, অন্যদিকে চিকিৎসার অর্থ জোগাড়ের দুশ্চিন্তা সব মিলিয়ে পুরো পরিবারটি এখন চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে।
​নিজের আকুতি প্রকাশ করে অশ্রুসজল চোখে স্বপন বলেন,
​“আমার বাবা একজন হতদরিদ্র দিনমজুর। দিন এনে দিন খেতে হয় আমাদের। আমার চিকিৎসা করানোর মতো সামর্থ্য বাবার নেই। তাই নিরুপায় হয়ে সবার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি। আমি বাঁচতে চাই। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা পেলে হয়তো আবার সুস্থ জীবনে ফিরতে পারব।

স্বপন ও তার পরিবার দেশ-বিদেশে অবস্থানরত বিত্তবান, মানবিক সংগঠন, প্রবাসী ও দানশীল মানুষের কাছে বিনীত আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। আপনাদের সামান্য সহযোগিতাই পারে এই তরুণকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে।
​সাহায্য পাঠানোর মাধ্যম:
​বিকাশ (পার্সোনাল): ০১৭০১৪৮৭০৭৯
​স্বপন মিয়ার পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও আন্তরিক আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।



ফেসবুকে আমরা