August 7, 2026, 6:23 am
শিরোনাম:
ধুনটে মাদ্রাসা ও এতিমখানায় একদিনের খাবার দিলেন তৃতীয় লিঙ্গের সরদারনি সাবিনা নওগাঁর মহাদেবপুর উপজেলা ১০ নং ভীমপুর মড়াপকরা ২০০ বছরের শ্মশান নিয়ে দুই পক্ষের বিরোধ, সৎকারে বাধা দেওয়ায় বিক্ষোভ জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে লেদা ক্যাম্পে যুবদের সম্প্রীতি কার্যক্রম আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

লক্ষণাবন্দ ইউনিয়নে পরিবর্তনের হাওয়া, আলোচনায় তরুণ সমাজসেবক সাংবাদিক আবুল কাশেম রুমন

Reporter Name

হাফিজুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার:

 

 

 

আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা জমে উঠেছে। এবার এই ইউনিয়নে নতুন ও সাহসী মুখ হিসেবে ভোটারদের মাঝে ব্যাপক আলোচনায় এসেছেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক আবুল কাশেম রুমন।

লক্ষণাবন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কাজি বাড়ির কৃতি সন্তান এবং মরহুম আব্দুস ছত্তার (মাস্টার)-এর বড় ছেলে রুমনকে ঘিরে স্থানীয় ভোটারদের বড় একটি অংশের মধ্যে ইতিমধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। আবুল কাশেম রুমন ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি ‘সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট’ পত্রিকার সম্পাদক এবং ‘বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাব’-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন আইসিটি শিক্ষক হিসেবেও পরিচিত।

​বিশেষ করে গোলাপগঞ্জের গ্রামীণ জনপদে অসহায়, দরিদ্র ও বেকার ছাত্র-ছাত্রীদের স্বাবলম্বী করতে তিনি বিশেষ ভূমিকা রাখছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘বিএম সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর মাধ্যমে নানামুখী আইটি ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে শত শত যুবক-যুবতীকে কর্মমুখী করে তুলেছেন তিনি। এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও মানবিক কর্মকাণ্ডে তাঁর নিয়মিত অংশগ্রহণ এলাকায় তাকে তরুণদের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

​নির্বাচনী প্রচারণায় নেমে সাংবাদিক আবুল কাশেম রুমন লক্ষণাবন্দ ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। তাঁর নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনার মধ্যে রয়েছে-

√ ​ওয়ান-স্টপ সার্ভিস:- ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে ওয়ান-স্টপ সার্ভিস চালু করা।
√ ​কারিগরি ও তথ্যপ্রযুক্তি শিক্ষা:- বেকার যুবকদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং নারীদের জন্য বিশেষ তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের ব্যবস্থা করা।
√ ​সামাজিক উন্নয়ন:- মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এবং এলাকার অবকাঠামো উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন।

​এক সাক্ষাৎকারে সাংবাদিক আবুল কাশেম রুমন বলেন,​”আমি ক্ষমতার মোহে নয়, বরং মানুষের সেবা ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে লক্ষণাবন্দ ইউনিয়নকে একটি ডিজিটাল ও আদর্শ ইউনিয়ন হিসেবে রূপান্তর করাই আমার মূল উদ্দেশ্য।

​স্থানীয় জনমত পর্যবেক্ষকদের মতে, ঐতিহ্যগত ধারার বাইরে একজন সজ্জন, শিক্ষিত ও প্রযুক্তিমনস্ক প্রার্থী হিসেবে আবুল কাশেম রুমন এবারের নির্বাচনে বড় ধরণের চমক দেখাতে পারেন। তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তরুণ এবং সাধারণ ভোটারদের আকৃষ্ট করছে।

​নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, লক্ষণাবন্দ ইউনিয়নের নির্বাচনী মাঠ ততটাই উত্তপ্ত হচ্ছে। তবে শেষ পর্যন্ত ভোটাররা কার গলায় জয়ের মালা পরাবেন, তা দেখতে ব্যালট বিপ্লব পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।



ফেসবুকে আমরা