August 7, 2026, 1:10 pm
শিরোনাম:
ধুনটে মাদ্রাসা ও এতিমখানায় একদিনের খাবার দিলেন তৃতীয় লিঙ্গের সরদারনি সাবিনা নওগাঁর মহাদেবপুর উপজেলা ১০ নং ভীমপুর মড়াপকরা ২০০ বছরের শ্মশান নিয়ে দুই পক্ষের বিরোধ, সৎকারে বাধা দেওয়ায় বিক্ষোভ জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে লেদা ক্যাম্পে যুবদের সম্প্রীতি কার্যক্রম আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম

Reporter Name

মো: মমিনুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও ড্যাবের সাবেক মহাসিচব ডাঃ আব্দুস সালাম বলেছেন, বিগত ১৭ বছরে লুটপাট করে স্বাস্থ্যসেবাকে ভঙ্গুর অবস্থায় পরিণত করে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সেই ভঙ্গুর অবস্থার পরিবর্তন করতে তারেক রহমানের সরকার নিরলসভাবে কাজ করছে। আমরা এই দেশের জনগণের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো।

রবিবার (০৫ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এরপর হরিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাসেবা অফিসের আয়োজনে ক্যান্সর ও জটিল রোগে আক্রান্ত ৯জন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করেন এমপি ডাঃ আব্দুস সালাম। এছাড়াও চিকিৎসা ও দুর্যোগ সহায়তার অংশ হিসেবে ২৫জনকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সেই সাথে অসহায় ২জন ব্যক্তিকে ২টি হুইল চেয়ার, ২০ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন ও ২০জন দরিদ্র নারীর মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুস সালাম।

এমপি ডাঃ আব্দুস সালাম বলেন, স্বাস্থ্যসেবার নামে বিগত ১৭ বছরে জনগণকে ভুল বুঝিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ লুটপাট করেছে। এই লুটপাটের কারণে আজ স্বাস্থ্যসেবা বেহাল দশায় পরিণত হয়েছে। তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তাই স্বাস্থ্যখাতকে বেহাল দশা থেকে উত্তোরণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক স্বপ্ন, তিনি দেশকে উন্নতির সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে চান। তাই এবারের বাজেটে সবথেকে বেশি ব্যয় ধরা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যখাতে। দেশের মানুষ একদিকে যেমন শিক্ষিত হবেন, ঠিক তেমনি শতভাগ স্বাস্থ্যসেবাও পাবেন।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে এমপি আব্দুস সালাম বলেন, আসুন আমরা সকলে মিলে তারেক রহমানের সরকারকে সহযোগিতা করি। এক হয়ে দেশের কল্যাণে কাজ করি। আমরা সবাই এক থাকে বাংলাদেশ উন্নতির সর্বোচ্চস্তরে পৌঁছাবে।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্যের সহধর্মিণী ডাঃ , হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর, হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মনিরুল হক খানসহ হরিপুর উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা