August 9, 2026, 1:24 pm
শিরোনাম:
খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা-কবিতা-গানেগানে “যমুনায় নৌভ্রমণ-২০২৬” উদযাপন আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট! সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র মহড়া, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি সাধারণ রোহিঙ্গাদের পাহাড়ে কৃষি জরিপ করতে হাঁপিয়ে যাচ্ছেন কৃষি অফিসাররাঃ স্থানীয় ও জনপ্রতিনিধিদের মতে গ্রামে সুবিধাজনক স্থানেই তথ্য সংগ্রহ করা জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় বিএসএফ। তাড়াশ থানার নতুন ওসি মোঃ ইমাম জাফরের যোগদান তাড়াশ নওগাঁর চৌবাড়িয়া গরুর হাটে ১০ কোটি টাকার বেচাকেনা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

তালাইমারী ফুলতলায় পরিচ্ছন্নতা অভিযান: নদীতীরকে পর্যটনবান্ধব করতে বিশেষ উদ্যোগ

Reporter Name

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

 

৪ জুলাই ২০২৬ রাজশাহী মহানগরের মতিহার থানাধীন জনপ্রিয় বিনোদন ও পর্যটন কেন্দ্র ‘তালাইমারী ফুলতলা’ নদীতীরকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন, রাজশাহী’। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সার্বিক সহযোগিতায় শনিবার (৪ জুলাই) সকালে এই কর্মসূচি শুরু হয়।

শনিবার সকাল ১০টায় আয়োজিত এই পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমানভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবেশ রক্ষা এবং নগরীর সৌন্দর্য সংরক্ষণে প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক বিডি ক্লিন, রাজশাহীর স্বেচ্ছাসেবকদের শপথবাক্য পাঠ করান। তিনি সংগঠনের সদস্যদের নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি এবং নদীতীর ও বিভিন্ন পর্যটন এলাকাকে ময়লামুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন। শপথ শেষে বিডি ক্লিন, রাজশাহীর স্বেচ্ছাসেবীরা তালাইমারী ফুলতলা নদীতীর ও এর আশপাশের পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

দিনব্যাপী এই অভিযানে এলাকা থেকে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক বর্জ্য অপসারণ করে স্থানটিকে পরিচ্ছন্ন করে তোলা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র তালাইমারী ফুলতলায় এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে। তাদের প্রত্যাশা ।



ফেসবুকে আমরা