August 9, 2026, 3:22 pm
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে স্কাউটসদের ক্যাম্প ফায়ারে অগ্নিদগ্ধ হয়ে এক ছাত্র হাসপাতালে খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা-কবিতা-গানেগানে “যমুনায় নৌভ্রমণ-২০২৬” উদযাপন আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট! সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র মহড়া, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি সাধারণ রোহিঙ্গাদের পাহাড়ে কৃষি জরিপ করতে হাঁপিয়ে যাচ্ছেন কৃষি অফিসাররাঃ স্থানীয় ও জনপ্রতিনিধিদের মতে গ্রামে সুবিধাজনক স্থানেই তথ্য সংগ্রহ করা জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় বিএসএফ।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাজশাহীতে পরকীয়ার অভিযোগ তুলে পুলিশ সদস্যকে আটক করে স্থানীয় জনতা

Reporter Name

মোঃ সুমন চৌধুরী, তানোর (রাজশাহী) প্রতিনিধি:

 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) সন্ধ্যার পর উপজেলার মৌগাছি ইউনিয়ন-এর চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত এএসআই বেলাল উদ্দিন মোহনপুর থানা পুলিশ-এ কর্মরত ছিলেন।

স্থানীয়দের দাবি, এএসআই বেলাল প্রায়ই ওই এলাকার স্বপন নামের এক ব্যক্তির বাড়িতে যেতেন এবং তার স্ত্রী নাসরিনের সঙ্গে দীর্ঘ সময় অবস্থান করতেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। রোববার সন্ধ্যায়ও তিনি ওই বাড়িতে গেলে দীর্ঘ সময় বাইরে না আসায় কয়েকজন প্রতিবেশী বাড়িতে গিয়ে টয়লেটের ভেতরে এএসআই বেলাল ও ওই গৃহবধূকে একসঙ্গে দেখতে পান বলে অভিযোগ করেন।

এ সময় এএসআই বেলাল তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে সেখান থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে একটি দোকানে আটকে রাখা হয়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন, মৌগাছি ইউনিয়নের চাঁদপুর এলাকা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা ও মাদকসেবনের জন্য পরিচিত। তাদের ভাষ্য, ওই এলাকায় নিয়মিত থানা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়ে থাকে। এ কারণে কিছু মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মিলে মব সৃষ্টি করে পুলিশ সদস্যকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ। তবে এ দাবির পক্ষে তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি। স্থানীয়দের মতে, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে বিষয়টি নিরপেক্ষ ও গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।

থানা সূত্রে জানা গেছে, এএসআই বেলাল উদ্দিনকে ২৮ জুন সকালে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্র-এ বদলির আদেশ দেওয়া হয়েছিল। এছাড়া রোববারের রোল কলে তিনি অনুপস্থিত (গড় হাজির) ছিলেন। তবে এ ঘটনায় এএসআই বেলাল উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে মোহনপুর থানা পুলিশ-এর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানানো হয়নি।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত এএসআই বেলাল উদ্দিনকে প্রতিবেদনের জন্য (সি.সি.) করে রাজশাহী জেলা পুলিশ-এর পুলিশ সুপারের কার্যালয়-এ সংযুক্ত করার জন্য জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।



ফেসবুকে আমরা