August 9, 2026, 3:22 pm
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে স্কাউটসদের ক্যাম্প ফায়ারে অগ্নিদগ্ধ হয়ে এক ছাত্র হাসপাতালে খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা-কবিতা-গানেগানে “যমুনায় নৌভ্রমণ-২০২৬” উদযাপন আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট! সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র মহড়া, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি সাধারণ রোহিঙ্গাদের পাহাড়ে কৃষি জরিপ করতে হাঁপিয়ে যাচ্ছেন কৃষি অফিসাররাঃ স্থানীয় ও জনপ্রতিনিধিদের মতে গ্রামে সুবিধাজনক স্থানেই তথ্য সংগ্রহ করা জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় বিএসএফ।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পরিবেশ রক্ষায় ‘দেশনায়ক’ তারেক রহমানের ডাক,তানোরে শিশুদের নিয়ে আম গাছ রোপণ ও র‍্যালি

Reporter Name

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

 

রাজশাহী: জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলায় ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আধুনিক বাংলাদেশের রূপকার’ দেশনায়ক তারেক রহমানের সবুজ ভিশন বাস্তবায়নে তানোরের মুণ্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিশেষ জলবায়ু কর্মসূচি।

মুণ্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তোহিদুর ইসলাম রেজা মাস্টারের সার্বিক তত্ত্বাবধান ও উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয়। ‘দেশনায়ক’ তারেক রহমানের নির্দেশে সারা দেশে যে পরিবেশ আন্দোলন শুরু হয়েছে, তারই অংশ হিসেবে মুণ্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক এক র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিরা ও শিক্ষার্থীরা মিলে বেশ কিছু আম গাছ রোপণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ তোহিদুর ইসলাম রেজা মাস্টার বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের ‘দেশনায়ক’ তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।

এই কর্মসূচির মাধ্যমে আমরা কোমলমতি শিশুদের মনে পরিবেশ সচেতনতা তৈরি করতে চাই। তিনি আরও বলেন,তারেক রহমানের সবুজ ভিশনই হবে আগামী দিনের বাংলাদেশের মূল চালিকাশক্তি। আমরা বিশ্বাস করি, সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করলে আমরা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব এবং একটি পরিবেশবান্ধব দেশ গড়ে তুলতে পারব।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা