August 10, 2026, 7:56 pm
শিরোনাম:
জন্মদিনের শুভেচ্ছা বার্তা তালা ইসলামকাটি সাব-রেজিস্ট্রার অফিস সহায়ক জাহঙ্গীরের বিরুদ্ধে,দুর্নীতির অভিযোগ, মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড মোরেলগঞ্জের চিংড়াখালীতে নদীভাঙন রোধে মানববন্ধনবসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও স্থাপনা রক্ষায় দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি। মো. ফিরোজ আহমেদ তালুকদারমোরেলগঞ্জ (বাগেরহাট) ৩১ জনের সাফল্যে অনুপ্রেরণার গল্প,এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট-২০২৬ মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের নির্বাচনী শো ডাউন যতদিন শক্তি থাকবে, জাতির প্রয়োজনে মাঠে থাকব’: গাইবান্ধায় ডা. শফিকুর রহমান বার্ধক্যের চায়ের কাপে চব্বিশের গল্প পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ পাটগ্রাম ইউনিয়নে এডিপির ২ লাখ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দামুড়হুদা ইউনিয়ন পরিষদে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name

মোঃ নাঈম উদ্দীন, জীবননগর উপজেলা প্রতিনিধি (চুয়াডাঙ্গা):

 

 

‘শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর।’ এই মূলমন্ত্রকে সামনে রেখে দামুড়হুদা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে। ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের (২য় কিস্তি) অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় ইউনিয়ন অফিস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ হযরত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০৬ নং ওয়ার্ড কমিটি (ইউনিয়ন উন্নয়ন সহায়তা) এর সভাপতি মোঃ আশরাফুল আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও ছাতা তুলে দেওয়ার এই সামান্য আয়োজন তাদের পড়াশোনার প্রতি উৎসাহ যোগাবে এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করতে সহায়তা করবে। চেয়ারম্যান মোঃ হযরত আলী তার বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীদের জন্য আরও সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কার্যালয়, দামুড়হুদার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ সুমন আলী এবং দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আতিকুর রহমান। এছাড়াও দামুড়হুদা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উদ্দীন এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সাব্বির আহম্মেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিতরণী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রাইমারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। অতিথিরা শিক্ষার্থীদের হাতে ব্যাগ ও ছাতা তুলে দেন, যা পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ছাপ ফুটে ওঠে।

ইউনিয়ন পরিষদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকলে শিক্ষার হার বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের পথে এগিয়ে যাবে।



ফেসবুকে আমরা