September 19, 2026, 1:23 pm
শিরোনাম:
পানি নিষ্কাশন ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সুফলাকাটীতে গণসংযোগে রফিকুল ইসলাম দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার! পোরশায় মাদকবিরোধী অভিযান: ৬৫ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক! ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা মহেশপুরে সীমান্ত মানবকল্যাণ সংস্থার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিনদের সুসংগঠিত করতে বড় উদ্যোগ: বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক গড়ার ডাক গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য বিলীন—বিলুপ্তির পথে কাশফুল সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ আটক ১০ মোবাইল ফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: পুলিশ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

Reporter Name

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনকে চূড়ান্ত করেছে দলটি। শুক্রবার রাতে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবারের বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নেওয়া হয়। পরে ফয়সল আমিনকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে নির্বাচনী কৌশলের অংশ হিসেবে এই আসনে বিএনপির পক্ষ থেকে আরও একজনকে মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দলীয়ভাবে ওই ব্যক্তিকে ডামি প্রার্থী হিসেবে রাখা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন পেতে তিন নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। তাঁরা হলেন—জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ও ওবায়দুল্লাহ মাসুদ।

শুক্রবার তাঁদের সাক্ষাৎকার নেওয়ার পর দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং পরে প্রার্থী চূড়ান্ত করা হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। ওই শূন্য আসনে এখন উপনির্বাচনের প্রস্তুতি চলছে।



ফেসবুকে আমরা