স্টাফ রিপোর্টারঃ- মোঃ আব্দুস সাত্তার
দেশের শিল্প কারখানায় কর্মরত দ্বিতীয় শ্রেণী বয়লার পরিচারকদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২য় শ্রেণী বয়লার পরিচারক মিলনমেলা ২০২৬’। ‘২য় শ্রেণী বয়লার পরিচারকবৃন্দ’-এর উদ্যোগে আগামী ২৫শে সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, রোজ শুক্রবার গাজীপুরের নাওজোড়ে অবস্থিত মনোরম পরিবেশে ঘেরা রিভারভিউ রিসোর্টে এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে বয়লার পরিচারক ও পেশাজীবীরা অংশ নেবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্যস্ততম কর্মজীবনের ফাঁকে বয়লার পরিচারকদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং একে অপরের সাথে কুশল বিনিময়ের সুযোগ তৈরি করতেই এই মিলনমেলার আয়োজন করা হয়েছে।
আয়োজনের আকর্ষণ ও কর্মসূচি:
মনোরম পরিবেশে সকলের সাথে কুশল বিনিময়।
দুপুরের খাবার।
অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় টি-শার্ট।
উপহার হিসেবে আকর্ষণীয় মগ।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং আলোচনা সভা।
প্রয়োজনীয় তথ্য ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
স্থান: রিভারভিউ রিসোর্ট, নাওজোড়, গাজীপুর।
তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, রোজ শুক্রবার।
রেজিস্ট্রেশনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি।
রেজিস্ট্রেশন ফি: মাত্র ৬০০ টাকা।
আগ্রহী বয়লার পরিচারকদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রয়োজনে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে:
বিকাশ: ০১৮৮৫৭০৭৮৩০
রকেট: ০১৩৩৩৪৬৬৩৩০