September 19, 2026, 3:54 pm
শিরোনাম:
কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিম,সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বা মালয়েশিয়ার জেলখানায় বন্দি হয়ে আছে হাজারো রেমিড্যান্স যোদ্ধা।  বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে পানি নিষ্কাশন ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সুফলাকাটীতে গণসংযোগে রফিকুল ইসলাম দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার! পোরশায় মাদকবিরোধী অভিযান: ৬৫ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক! ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা মহেশপুরে সীমান্ত মানবকল্যাণ সংস্থার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিনদের সুসংগঠিত করতে বড় উদ্যোগ: বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক গড়ার ডাক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিলেটে দুই ভাই নিখোঁজ, পরিবারে চরম উদ্বেগ

Reporter Name

​নিজস্ব প্রতিবেদক | সিলেট

​সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রাম থেকে দুই ভাই নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার (৩ জুলাই) থেকে তাদের কোনো খোঁজ মিলছে না। নিখোঁজ দুই শিশু হলো—সালমান আহমদ ফারুক (১২) এবং মাহিন মিয়া (১১)। তারা স্থানীয় মদিনাতুল উলুম হযরত শাহ মালোম মাদ্রাসার শিক্ষার্থী।
​নিখোঁজ শিশুদের বাবা সাংবাদিক মোঃ লাবলু মিয়া জানান, গত শুক্রবার দুপুরে তার দুই ছেলে মাদ্রাসা থেকে বের হয়ে আর ফেরেনি। তিনি ভেবেছিলেন তারা মাদ্রাসার বোর্ডিংয়ে আছে। কিন্তু মঙ্গলবার মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে জানা যায়, শুক্রবার থেকে শিশু দুটি মাদ্রাসায় অনুপস্থিত। এ খবর পাওয়ার পর থেকেই পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
​ঘটনার পরদিন, অর্থাৎ মঙ্গলবার (৭ জুলাই), নিরুপায় হয়ে শিশুদের বাবা ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজের সময় সালমান সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা ও সাদা টুপি পরিহিত ছিল এবং মাহিনও একই পোশাক পরা ছিল।
​নিখোঁজদের শারীরিক বিবরণ:
​সালমান আহমদ ফারুক (১২): উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, শারীরিক গঠন হালকা-পাতলা, মুখমণ্ডল লম্বাটে, গায়ের রঙ শ্যামলা, চুল কালো ও ছোট করে ছাঁটা।
​মাহিন মিয়া (১১): উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি, শারীরিক গঠন হালকা-পাতলা, মুখমণ্ডল গোলাকার, গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা, চুল কালো ও ছোট করে ছাঁটা।
​ভুক্তভোগী পরিবারটি তাদের সন্তানদের খুঁজে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছে। কোনো সহৃদয় ব্যক্তি শিশুদের সন্ধান পেয়ে থাকলে বা কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
​যোগাযোগ: মোঃ লাবলু মিয়া, মোবাইল নম্বর: ০১৭৩৯-৩৮৯৯৮৮।
​জিডির তথ্যসূত্র: ফেঞ্চুগঞ্জ থানা, জিডি নং ৩২২, তারিখ: ০৭/০৭/২০২৬



ফেসবুকে আমরা