November 11, 2026, 5:08 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিলেটে এবার সিলগালা হলো ‘আল রাইয়ান ফার্মেসি, শোকজ নোটিশ জারি

Reporter Name

 

হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ

সিলেট নগরীতে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে একের পর এক আবাসিক হোটেল সিলগালার পর, এবার ওয়ানস্টপ অ্যাকশনে সিলগালা করা হলো একটি ফার্মেসিকে। শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং সঠিক তাপমাত্রায় জীবনরক্ষাকারী ইনজেকশন সংরক্ষণ না করার অপরাধে নগরীর কাজলশাহ এলাকার ‘আল রাইয়ান ফার্মেসি’ সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

ফার্মেসিটিতে বিক্রির জন্য রাখা প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কিছু ইনজেকশন ও ওষুধ ফ্রিজে বা নির্দিষ্ট তাপমাত্রায় রাখার নিয়ম থাকলেও তা মানা হচ্ছিল না। এছাড়াও ​অভিযান চলাকালে ফার্মেসি কর্তৃপক্ষ ভোক্তা অধিকারের কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার ও চড়াও হওয়ার চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

 

​এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া জানান, “তারা সরাসরি চড়াও না হলেও, ফার্মেসির ফার্মাসিস্ট আশেপাশের অন্যান্য দোকানের লোকজনকে জড়ো করে একটি অপ্রীতিকর ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিলেন।

 

​অনিয়মের দায়ে ফার্মেসিটিকে তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে। একই সাথে, আইন লঙ্ঘনের দায়ে কেন তাদের ফার্মেসি লাইসেন্স চিরতরে বাতিল করা হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে অধিদপ্তর।

 

​সাম্প্রতিক সময়ে সিলেটে বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কাজের বিরুদ্ধে কঠোর অভিযান চললেও, ফার্মেসি সিলগালার এমন ঘটনা বেশ বিরল। আল রাইয়ান ফার্মেসি সিলগালা হওয়ার পর থেকে নগরীর ওষুধ ব্যবসায়ীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে।



ফেসবুকে আমরা